নিউজ ডেস্কঃ প্রানঘাতী কোরনায় রমজান উপলক্ষে কর্মহীন রোজাদার পরিবারের পাশে মানবিক খাদ্য সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছেন বিএনপি নেতা ও জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। আজ বুধবার(২৯ এপ্রিল} সকালে টাঙ্গাইল পৌর এলাকার ১১নং ওয়ার্ডের শতাধিক কর্মহীন পরিবারের মাঝে এ খাদ্য সাসগ্রী বিতরণ করা হয়।
এবার যে সকল পরিবার খাদ্যের অভাবে পবিত্র রমজানের রোজা রাখতে পারছেন না, তাদের কাছে মানবিক দৃষ্টিতে স্বল্প পরিসরে নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন তিনি।
এ বিষয়ে ফরহাদ ইকবাল বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে সাধারণ খেটে-খাওয়া, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে বিএনপি’র নেতা কর্মীরা অতীতেও ছিল এখনও থাকবে। টাঙ্গাইল জেলা বিএনপি’র এ ধরনের উদ্যোগ সব সময় অব্যাহত থাকবে ইনশাহআল্লাহ্।
বাসাইলে স্ত্রী হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদণ্ড
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রবিবার (৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইল সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন। জানা যায়, গত...







