রবিবার, নভেম্বর ১, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home Breaking News

টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি বিপ্লব গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৬
in Breaking News, টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল সংবাদ, বিশেষ সংবাদ, সারা বাংলা, সারাদেশ, হোম
A A

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল শহরে সাড়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত বিপ্লবকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের কলেজপাড়া পার্ক বাজার মোড় গৌর ঘোষের সামনে থেকে  তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিপ্লব টাঙ্গাইল সদর উপজেলার পূর্ব আদালতপাড়া (চৌধুরী বাজার) এলাকার আব্দুল করিমের ছেলে। এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনে শিশুটির ওপর ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে।
টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকেই পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্নস্থানে অভিযান চালায়। পুলিশের সোর্স প্রথমে আসামিকে শনাক্ত করে আটক করেন। এ সময় বিপ্লব হাত কামড়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সদর থানায় আনা হয়েছে। ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: আব্দুল কদ্দুস বলেন, রবিবার (১ নভেম্বর) সকালে ওই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শিশুটির নাকে মুখে গুরুতর আঘাত রয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর ধর্ষণ চেষ্টা সংক্রান্ত বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

অসহায়দের চিকিৎসা ও কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ – মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী টুকু

এদিকে, ঘটনার পর থেকেই শিশুটির চিকিৎসা ও অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে সার্বিক খোঁজখবর রাখছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নির্যাতনের শিকার শিশুটিকে দেখেন প্রতিমন্ত্রী। এ সময় শিশুটির মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। প্রতিমন্ত্রী শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন এবং চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্ব নেন। একই সঙ্গে ঘটনায় জড়িত অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেন। ভুক্তভোগী পরিবারকে সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেন।

উল্লেখ্য, শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনে শিশুটির ওপর ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ, এ সময় শিশুটি বাধা দিলে অভিযুক্ত ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করেন। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে এক রিকশাচালক তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শনিবার রাতে অভিযুক্ত বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে টাঙ্গাইল সদর থানায় মামলা করেছেন।

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিমধল্যা এলাকা থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীর খণ্ডিত ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে...

অসহায়দের চিকিৎসা ও কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ – মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী টুকু

অসহায়দের চিকিৎসা ও কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ – মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, অসহায় ও দুস্থ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সহায়তা ও উন্নয়নের সুফল পৌঁছে দিতে সরকার...

টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগে ইয়ুথ ক্লাবের জয়লাভ

টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগে ইয়ুথ ক্লাবের জয়লাভ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- দ্বিতীয়ার্ধে ইয়ুথ ক্লাবের ২টি খেলোয়াড় পরিবর্তনের পর চমৎকার খেলে (৩-০) গোলে সাবালিয়া জুনিয়র ফুটবল ক্লাবকে পরাজিত করে লীগের শুভ সূচনা করেছে দলটি। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে...

টাঙ্গাইল জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহনের মৃত্যুর্ষিকীর সরণে দোয়া মাহফিল

টাঙ্গাইল জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহনের মৃত্যুর্ষিকীর সরণে দোয়া মাহফিল

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২২, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:-টাঙ্গাইল জেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল ৪টার দিকে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ...

টাঙ্গাইলের করটিয়া রজব আলী পীর (রহ.)-এর স্মরণে ২৮তম  বার্ষিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত

টাঙ্গাইলের করটিয়া রজব আলী পীর (রহ.)-এর স্মরণে ২৮তম বার্ষিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২২, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:-টাঙ্গাইলের করটিয়াতে হযরত মো: রজব আলী পীর আল কাদরী (রহ.)-এর স্মরণে ২৮তম বার্ষিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২১অক্টোবর) রাতে খুদিরামপুর ৫নং ওয়ার্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা...

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?