স্টাফ রিপোর্টার:-টাঙ্গাইলের করটিয়াতে হযরত মো: রজব আলী পীর আল কাদরী (রহ.)-এর স্মরণে ২৮তম বার্ষিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২১অক্টোবর) রাতে খুদিরামপুর ৫নং ওয়ার্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মো:আমিনুল পীর সাহেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করটিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি,টাঙ্গাইল সদর বিএনপি’র সহ-সভাপতি এবং করটিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো:ইউসুফ আলী।
মো:ইউসুফ আলী বলেন-সবাই আমাকে চিনেন। আমি প্রার্থী হিসেবে আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। আসা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। এবং আমি যেন আপনাদের সুন্দর একটা ইউনিয়ন পরিষদ উপহার দিতে পারি। আপনাদের সবাইকে নিয়ে যেন কাজ করতে পারি। আপনারা সবাই আমার পাশে থাকবেন।আমি মৃত্যুও আগ পর্যন্ত সবসময় আপনাদের পাশে থাকবো। পরি শেষে আমার জন্য সবাই দোয়া করবেন।
এ সময় ৪নং করটিয়া ইউনিয়ন ইউপি সদস্য মো: লতিফ মেম্বার, করটিয়া ইউনিয়ন ইউপি সাবেক মানিক মেম্বার,করটিয়া ইউনিয়ন মহিলা ইউপি সদস্য আফরোজা খানম সহ মো:আবুল সরকার,মো:লাল মিয়া,মো:ফরিদ হোসেন,মো:আকতার সরকার মো:বাদল মিয়া,মো:মহসিন পীর প্রমুখ।
এছাড়া,অনুষ্ঠান পরিবেশনায় মো:হাসান রেজা এবং সার্বিক তত্ত্বাবধানে মো:ইসমাইল হোসেন তগদীর। সহযোগিতায় ছিলেন-মো:রফিকুল,মো:চান মিয়া ড্রইভার, আ:রাজ্জাক, মো:লিটন, আ:সাত্তার, রহিম ডাক্তার, আ:ফারুক, মো:রফিক মিয়া ও মো: হায়দার আলী।








