স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের সদরে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা বিএনপির উদ্যোগে টাঙ্গাইল পৌর উদ্যানে আলোচনা শেষে র্যালি নিয়ে শহরের বিভিন্ন শরক প্রদক্ষিণ করেন জেলা বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ্ব আলী ইমাম তপন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীন,জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খ:আহমেদুল হক সাতিল,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী,সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহবায়ক শফিকুর রহমান খান শফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলাম সহ বিএনপিব বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
এ ছাড়া, বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য, দেশের ইতিহাসে এ দিবসের গুরুত্ব এবং জাতীয় ঐক্য ও সংহতির বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, ও শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।








