স্টাফ রিপোর্টার:-টাঙ্গাইলে বারাকা সামাজিক উদ্যোগের মাধ্যমে বিশুদ্ধ পানির ট্যাঙ্কের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯নভেম্বর) বেলা ১১ টার দিকে নতুন বাস-স্ট্যান্ড ধলেশ্বরী কাউন্টার সংলগ্ন এই কমিউনিটি টিউবওয়েলটি স্থাপনের জন্য উদ্বোধন করা হয়। এই কমিউনিটি টিউবওয়েল-টি টার্মিনালের শ্রমিক এবং পথচারীদের জন্য আয়রন মুক্ত বিশুদ্ধ এবং ফিল্টার যুক্ত পানি। অনেক দূর-দূরান্তে সাধারণ যাত্রীদের বাসে যাত্রা করতে হয়। শ্রমিক ও যাত্রীদের পানি-পিপাসার কথা চিন্তা করে জনতার মেয়র ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বারাকা সামাজিক উদ্যোগের মাধ্যমে এই কমিউনিটি টিউবওয়েল-টি স্থাপন করার কথা বলে।
এ সময় প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহবায়ক শফিকুর রহমান খান শফিক,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম-আহবায়ক-মোঃতরিকুল ইসলাম খান ঝলক,জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সদস্য সচিব-নিলুফা ইয়াসমিন খান,জেলা বাস কোচ,মিনি বাস,শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো:মমিনুল ইসলাম (লাবলু), বারাকা সামাজিক উদ্যোগের সভাপতি মো:ইসমাইল হোসেন সেলিম, সহ-সভাপতি-আব্দুর রৌফ মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর শামছ উদ্দিন সায়েম, কোষাধক্ষ্য-হারুন-অর-রশিদ সহ বাস-মালিক সমিতির বিভিন্ন শ্রমিক ও নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।








