মঙ্গলবার, মে ৫, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home জাতীয়

টাঙ্গাইলে ধানকাটা নিয়ে বিতর্ক রাজনৈতিক প্রতিপক্ষের প্রোপাগান্ডাঃঃ ছোট মনির এমপি

by নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৯, ২০২০
in জাতীয়, টাঙ্গাইল সংবাদ, বিশেষ সংবাদ, হোম
A A

নিউজ ডেস্কঃ সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বিভিন্ন গণমাধ্যমে বলেছে, তিনি কৃষককে একা ধান কাটতে দেখে সেদিন এগিয়ে গিয়েছিলেন। তাকে উৎসাহ দিতে কিছু ধান কেটে দেন। তার সঙ্গে থাকা নেতাকর্মীরাও কিছু ধান কাটেন। এ নিয়ে একটি মহল অপপ্রচার করছেন তারা খুব নিম্নরুচির পরিচয় দিচ্ছেন।
উল্লেখ্য, গত সোমবার (২৭ এপ্রিল) সংসদ সদস্য ছোট মনির এবং তার কয়েকজন সমর্থক গোপালপুর পৌরসভার সুন্দর এলাকার এক কৃষকের জমির ধান কেটে দেন। এরপর তারা ধান কাটার ওই ছবি ও ভিডিও তাদের ফেসবুক পেইজে পোস্ট করেন। ছবিতে দেখা যায়, ধান গাছ ছিল সবুজ। এ নিয়ে ছোট মনিরের বিরোধী পক্ষ সমালোচনা করে ফেসবুকে প্রচার-প্রচারণা শুরু করেন। তাদের দাবি সংসদ সদস্য কাঁচা ধান কেটে ফটোসেশন করে সরকারের ভাবমূর্তি নষ্ট করেছেন।
সরেজমিনে জানা যায়, যার জমির ধান ওইদিন কাটা হয়েছে সেই বর্গা চাষীর নাম আব্দুল লতিফ(৬০), তার বাবার নাম মৃত জহির আলী। আব্দুল লতিফ ১২ শতাংশের ওই জমি নন্দনপুর এলাকার সোহরাব আলীর কাছ থেকে বর্গা নিয়ে চাষাবাদ করেন। বুধবার(২৯ এপ্রিল) দুপুর পর্যন্ত জমি,র ৯০ ভাগ ধান কাটা শেষ হয়েছে।
আব্দুল লতিফ জানান, বৈরাণ নদীর তলদেশের ১২ শতাংশ জমিতে তিনি ব্রি-২৮ জাতের বোরো ধান লাগিয়েছেন। আগাম জাতের হওয়ায় শীষের ৮০ ভাগ ধান পেকে গেছে। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। নদীর তলদেশে পানি জমছে। ভারী বর্ষণ হলে জমির ধান ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া পানি উন্নয়ন বোর্ড বৈরাণ নদীর খনন কাজ করছে। তার ধানী জমি থেকে পাঁচশ গজ দুরে এ খনন এসে ঠেকেছে। তাই ক্ষেতের পাকা ধান কাটা খুব জরুরি। কিন্তু করোনার কারণে শ্রমিক না পাওয়ায় নিজেই ক্ষেতের ধান কাটছিলেন। দুপুর ১২টার দিকে সংসদ সদস্য ছোট মনির দলীয় নেতাকর্মীদের সঙ্গে নদীর পাড় ধরে যাওয়ার সময় তাকে একা ধান কাটতে দেখে কাছে আসেন। পরে তিনি নিজ থেকেই কয়েক গোছা ধান খাটেন। এরপর সংসদ সদস্যের সঙ্গে থাকা কয়েক নেতাকর্মী ১০-১২ আঁটি ধান কাটেন।
সুন্দর গ্রামের আব্দুর রশিদের ছেলে কৃষক নজরুল ইসলাম(৫০), মৃত দুলাল মিয়ার ছেলে কৃষক মো. জলিল মিয়া(৪০), মোবারক মিয়ার ছেলে কৃষক আব্দুল জলিল(৪৬) সহ অনেকেই জানান, জমিটি বৈরাণ নদীর তলদেশে হওয়ায় প্রায় বছরই কাঁচা ধান বৃষ্টির পানিতে তলিয়ে যায়। কৃষক আব্দুল লতিফ এবার আগাম জাতের ব্রি-২৮ রোপণ করেন। ওইদিন তিনি একাই ধান কাটছিলেন। এমন সময় সংসদ সদস্য ছোট মনির নেতাকর্মীদের সাথে নদীতীর দিয়ে যাচ্ছিলেন। একা ধান কাটতে দেখে সংসদ সদস্য ওই কৃষকের কাছে যান এবং কৃষকের কুশলাদী জানতে চান। এক পর্যায়ে তিনি ওই কৃষকের জমির কয়েক গাছি ধান কাটেন। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীরাও ১০-১২আঁটি ধান কাটেন।
জমির মালিক সোহরাব আলীর ছেলে একরামুল হক জানান, ওই জমিটি আব্দুল লতিফ তাদের কাছ থেকে বর্গা নিয়ে চাষ করেন। প্রায় বছরই বৃষ্টির পানিতে ধান তলিয়ে যায়। তিনি জানান, ব্রি ধান-২৮ বোরো মৌসুমের আগাম জাতের ধান। এর বৈশিষ্টই হচ্ছে- ধান পাকলেও পাতা বেশ কিছুদিন সবুজ রঙ ধরে রাখে। এমপি মহোদয় ধান কাটার সময় দূর থেকে ভিডিও ধারণ করায় সবুজপাতার সমাহার উপজীব্য হয়ে দেখা দিয়েছে। কিন্তু প্রকৃতার্থে এ ক্ষেতের ধান পাকা। ফলে সাধারণভাবেই বলা যায়, এমপি মহোদয় পাকা ধান কেটেছেন কাঁচা নয়। যাঁরা কাঁচা ধান বলে প্রচার-প্রোপাগা-া চালাচ্ছেন তারা এমপি সাহেবের প্রতিপক্ষ।
গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ জানান, সংসদ সদস্য ওইদিন সুন্দর পূর্বপাড়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে ত্রাণ সামগ্রী দিয়ে গোপালপুর উপজেলা অফিসের দিকে যাওয়ার পথে পৌর এলাকার সুন্দর গ্রামে এক কৃষককে ধান কাটতে দেখেন। তিনি কৌতূহলবশত ওই কৃষকের কাছে যান এবং কুশলাদি বিনিময় শেষে কয়েক গোছা পাকা ধান কাটেন। সেটিকে কেউ কেউ অপপ্রচার চালিয়ে নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন।
গোপালপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ জানান, এবার এ উপজেলায় ১৩ হাজার ৭০০ হেক্টরে বোরোর আবাদ হয়েছে। এর মধ্যে উফসী ব্রি ধান-২৮ জাতের চার হাজার ৬০০ হেক্টর। ব্রি ধান-২৮ আগাম জাত। কৃষি বিভাগ গত ২২ এপ্রিল নমুনা শস্য কর্তন শুরু করেছে। আব্দুল লতিফের জমির ধান পেকে গেলেও পাতা এখনো সবুজ। উফসী জাতের ধানের বৈশিষ্ট্য হলো ধান পেকে যাওয়ার পরও কিছুদিন পাতা সবুজ থেকে যায়।
সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির জানান, তিনি কৃষককে একা ধান কাটতে দেখে সেদিন এগিয়ে গিয়েছিলেন। তাকে উৎসাহ দিতে কিছু ধান কেটে দেন। তার সঙ্গে থাকা নেতাকর্মীরাও কিছু ধান কাটেন। এ নিয়ে একটি মহল অপপ্রচার করছেন তারা খুব নি¤œরুচির পরিচয় দিচ্ছেন।

প্রতিবেদকঃ আরমান কবীর

আরও পড়ুন

টাঙ্গাইলে অবৈধ ডিজেল তৈরির কারখানা : বর্জ্যে পরিবেশ হুমকির মূখে

টাঙ্গাইলে এস.এস.সি পরীক্ষার্থী অভিভাবকদের ছাত্রদলের বিশুদ্ধ পানি বিতরণ

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে অবৈধ ডিজেল তৈরির কারখানা : বর্জ্যে পরিবেশ হুমকির মূখে

টাঙ্গাইলে অবৈধ ডিজেল তৈরির কারখানা : বর্জ্যে পরিবেশ হুমকির মূখে

by নিজস্ব প্রতিবেদক
মে ৪, ২০২৬
0

আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইলে ভেজাল ডিজেল তৈরি ও তা অবৈধভাবে বাজারজাত করণের অভিযোগ। সরেজমিনে গিয়ে দেখা-মিলে-ডিজেল তৈরির বিষয়ে প্রতিষ্ঠানটি সাইনবোর্ড বিহীন বিএসটিআই ও পরিবেশ অধিদফতরের কোনও অনুমোদন...

টাঙ্গাইলে এস.এস.সি পরীক্ষার্থী অভিভাবকদের ছাত্রদলের বিশুদ্ধ পানি বিতরণ

টাঙ্গাইলে এস.এস.সি পরীক্ষার্থী অভিভাবকদের ছাত্রদলের বিশুদ্ধ পানি বিতরণ

by নিজস্ব প্রতিবেদক
মে ৩, ২০২৬
0

শামছউদ্দিন সায়েম: টাঙ্গাইলে চলমান এস.এস.সি,দাখিল এবং সমমান পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন। রবিবার (৩-মে) বেলা ১১ টার...

টাঙ্গাইল মির্জাপুরে বস্তাবন্দি অবস্থায় মা ও নবজাতকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল মির্জাপুরে বস্তাবন্দি অবস্থায় মা ও নবজাতকের মরদেহ উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৬, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের মির্জাপুরে কুকুরে টানাটানির পর স্থানীয়দের খবরের পর মাটি খুঁড়ে সম্প্রতি মা ও নবজাতকের বস্তাবন্দি থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার ৬ দিন পার হলেও...

টাঙ্গাইল যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

টাঙ্গাইল যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩১, ২০২৬
0

আলোকিত বাংলা ডেস্ক: শামছউদ্দিন সায়েম টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়নের আয়োজনে যমুনা সেতু সংলগ্ন জেগে ওঠা বালুচরে এক বর্ণাঢ্য ‘প্রীতি ফুটবল ম্যাচ’ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।...

টাঙ্গাইলে অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্পের কার্যক্রম বন্ধ

টাঙ্গাইলে অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্পের কার্যক্রম বন্ধ

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৮, ২০২৬
0

আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইল সদর উপজেলার বাসাখানপুর বাজারের অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্পের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৮ মার্চ) বিকালে জাতীয় ভোক্তা...

Next Post

টাঙ্গাইলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন করোনা আক্রান্ত দুই যুবক

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • হঠাৎ একটা দম্পতির বদলে যাওয়া, দিন দিন তাদের অচেনা হয়ে ওঠা…

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে অবৈধ ডিজেল তৈরির কারখানা : বর্জ্যে পরিবেশ হুমকির মূখে

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?