আলোকিত বাংলা ডেস্কঃ ভিক্ষুক পুর্নবাসন কর্মসুচীর আওতায় টাঙ্গাইল জেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষনার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ।এ সময় সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনী-পেশার লোক উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, যাচাই বাছাই শেষে জেলার ৪ হাজার ১৬৪ জন ভিক্ষুককে পুর্নবাসন প্রকল্পে অর্ন্তভূক্ত করা হয়েছে। এদের পুর্নবাসনের জন্য ১ কোটি ১০ লাখ ৮৮হাজার ৩৬৫ টাকার ফান্ড সংগৃহিত হয়েছে। সভায় জানানো হয়, দ্রুতই টাঙ্গাইলকে ভিক্ষুক মুক্ত জেলা ঘোষনা করা হবে।
টাঙ্গালের ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার:- আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান জাহিদকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার...








