আলোকিত বাংলা ডেস্কঃ টাঙ্গাইলে স্বামীর কাছে প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে করায় স্ত্রীকে এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত স্ত্রী সাদিয়া জাহান (২৩) টাঙ্গাইল পৌর এলাকা সাবালিয়ার মনির হোসেনের মেয়ে।
মামলার সূত্রে জানা যায়, সাদিয়া জাহান ২০১৪ সালে তার প্রথম বিয়ে গোপন করে শহরের সাবালিয়া এলাকার দুলাল হোসেনের ছেলে শাহনেওয়াজ শিহাবের সাথে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরে স্বামী শাহনেওয়াজ প্রথম বিয়ের কথা জানতে পেরে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিচারক মোয়াজ্জেম হোসেন সাদিয়া জাহানকে এক বছরের কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদন্ড করেন।
বাদীপক্ষের মামলাটি পরিচালনা করেন, এডভোকেট ইকবাল হোসেন।
টাঙ্গাইল কান্দাপাড়া যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযানে আটক ১১ জন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কান্দাপাড়া যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে কান্দাপাড়া এলাকায় টাঙ্গাইল সদর থানা পুলিশ এ অভিযান...








