স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কান্দাপাড়া যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে কান্দাপাড়া এলাকায় টাঙ্গাইল সদর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। টাঙ্গাইল সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কান্দাপাড়া যৌনপল্লি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারি ও মাদকসেবীদের আনাগোনা রয়েছে। সেখানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় বিভিন্ন বয়সী ১১ জনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়। পরে তাদেরকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়। অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান বলেন, কান্দাপাড়া যৌনপল্লি এলাকায় মাদকের একটি আখড়া হিসেবে পরিচিত। মাদক নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।








