স্টাফ রিপোর্টার:- ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে আওয়ামী ফ্যাসিবাদ সন্ত্রাসী বাহিনী নৃশংস হামলায় হত্যার প্রতিবাদে টাঙ্গাইল জেলা কৃষক দল সদস্য সচিব শামীমুর রহমান খান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কৃষক দল।
বৃহস্পিবার (১৯নভেম্বর) বেলা ১২টার দিকে টাঙ্গাইল পৌর-উদ্যান থেকে মিছিল নিয়ে শরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল শহীদ মিনানের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রেখে সমাপ্ত ঘোষনা করা হয়।
নেতারা বক্তব্যে বলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে আওয়ামী ফ্যাসিবাদ সন্ত্রাসী বাহিনী নৃশংস হামলায় হত্যার আসামীদে গ্রেফতার এবং নৈরাজ্য,পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র যেন না করতে পারে, সে ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। এবং সকল ইউনিটের নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানান।
এসময় কৃষক দলের জেলা,পৌরসভা,থানা এবং উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।









