স্টাফ রিপোর্টার: ফ্যাসিবাদ আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নড়াইল জেলার কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা নিহতের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জাসাস।
শনিবার (২১নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনের বক্তব্য রাখেন, জনতার মেয়র ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা জাসাসের সভাপতি ইউসুফ আলী, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান তুহিন সহ উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ন সম্পাদক তারেকুজ্জামান,জেলা জাসাস- যুগ্ম সম্পাদক শাহজালাল আকন্দ, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা জাসাস এর আহ্বায়ক আব্দুর রউফ, মধুপুর উপজেলা আহ্বায়ক আবু সাঈদ, ধনবাড়ী পৌর আহবায়ক টিটু ও যুগ্ন আহ্বায়ক সিরাজউদ্দৌলা সহ জাসাস নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা বক্তব্যে বলেন – এই দেশে আগুন সন্ত্রাস চলবে না,দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে। এ ছাড়া,মানববন্ধন শেষে মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ
শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।








