স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) ২নং গালা ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক ইউপি সদস্য সুরমান রেজাকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা আরও বলেন, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে গালা ইউনিয়নের সাধারণ মানুষ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের মতো কর্মসূচি দিতে বাধ্য হবে।
মানববন্ধনে বক্তব্য দেন ২নং গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, নিহত সুরমান রেজার ভাই হালিম রেজা, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, নিহতের স্ত্রী শারমিন আক্তার এবং ভাগ্নি সিমা আক্তার প্রমুখ।
বক্তারা সুরমান রেজা হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। মানববন্ধন শেষে ডিসি অফিস এবং এসপি অফিসে গিয়ে তারা স্বারক লিপি প্রদান করেন।








