স্টাফ রিপোর্টার:-পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে।
বুধবার(২৩সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা টাঙ্গাইল শহীদ মিনার পাঙ্গনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এ সময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন,জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো:ফরহাদ উদ্দিন,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তারিকুল ইসলাম ঝলক,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সদর উপজেলা বিএনবি’র সাধারণ সম্পাদক আব্দুর রউফ,রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীন প্রমুখ।








