মির্জাপুর সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান (১৪) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙা বাজার তাজুল উলুম কওমী মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসানের বাড়ি রংপুর জেলায়।
জানা গেছে, সকালে মেহেদী হাসানসহ কয়েকজন ছাত্র ওই মাদরাসা সংলগ্ন মসজিদের সামনে ব্যাডমিন্টন খেলতে যায়। খেলার সময় ব্যাডমিন্টনের ফুল মসজিদের চালে আটকে পড়ে। মেহেদী ফুল আনতে মসজিদের চালে উঠলে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মাদরাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক হায়দারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) হাবিব জানান, আইনী পক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত
স্টাফ রিপোর্টার:-পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে। বুধবার(২৩সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক...









