নিজস্ব সংবাদাতাঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করটিয়া স্কুল মাঠ প্রাঙ্গনে মানসিক প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে আজ শুক্রবার সকালে সা’দত আলী খান পন্নী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্দেগ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, করটিয়া ইউপি চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু । সা’দত আলী খান পন্নী ওয়েলফেয়ার ফাউন্ডশনের সদস্য সাজ্জাত কাদির খান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডাঃ উম্মতিজান মাখদুমা পন্নী, মুক্তিযোদ্ধা মানব কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ম-সম্পাদক এস এম শামছুল হুদা প্রমুখ।
অনুষ্ঠানেবক্তরা বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের অকালপ্রয়াত সন্তান সা’দত আলী পন্নীর স্বরণে ১৯৯১ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। ইতোপূর্বে এখান থেকে চিকিৎসা নিয়ে অনেক প্রতিবন্ধী সুস্থ্য হয়ে সংসার জীবন যাপন করছে।
উল্লেখ্য, প্রতি শুক্রবার এই ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক প্রতিন্ধীদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়।
টাঙ্গাইল সখীপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আহত ৩
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের সখীপুরে সড়কের মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে পড়া ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের বড়চওনা মোটের পুকুরপাড়...









