নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের করটিয়ায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জুয়েল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। টাঙ্গাইল সদর থানা পুলিশ গত ২৪ জুলাই বৃহস্পতিবার জুয়েলকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।
জুয়েল টাঙ্গাইল সদর আসনের সাংসদ ছানোয়ার হোসেন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারীর ঘনিষ্ট সহচর এবং বিভিন্ন অপকর্ম হক মাদকবিক্রেতা, চাঁদাবাজও ভূমিদস্যু হিসেবে পরিচিত ছিল। জুয়েল মিয়া করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বীরপুশিয়া গ্রামের খসরু মিয়ার ছেলে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুয়েল ছাত্রজনতার ওপর সন্ত্রাসী হামলা চালায়। পরে ৫ আগস্টের পর ফ্যাসিবাদের বিরুদ্ধে মামলা হলে ওই সময় দ্রুত বিচার আইনে খোকন মিয়া বাদী হয়ে জুয়েলকে আসামী করেন। পরে টাঙ্গাইল সদর থানা পুলিশ জুয়েলকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।









