আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইল করটিয়ায় জনপ্রিয় মিষ্টিন্ন ভান্ডারের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হচ্ছে মিষ্টি সহ বিভিন্ন পণ্য। করটিয়া স্ট্যান্ডে দোকানের পরিবেশ একটু স্বচ্ছ থাকলেও কারখানার চিত্র ভিন্ন। নোংরা পরিবেশে বানানো হচ্ছে বিভিন্ন মিষ্টি জাতক পণ্য। ঘি বিক্রি করচ্ছে অথচ নেই কোন বি এস টি আর এর কোন অনুমোদন। ঘির উপরে নেই কোন লেভেল অথবা কাভার মোড়ানো।
বোঝার নোক ওপায় নেই এই ঘি কবে বানানো হয়েছে। এর ফলে যারা ঘি কিনে নিচ্ছে তাদের কিন্তু স্বাস্থ্য ঝুকিতে পড়ার সম্বাবনা রয়েই যাচ্ছে।
সরজমিনে গিয়ে জানা জায়-বাড়ির পেছনে বিশাল নরদূমা। তার সঙ্গেই লাগানো গোবরের স্তূপ। নোংরা পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টিজাত পণ্য। নেই কোনো ঢাকনার ব্যবস্থা-মশা,মাছি ও পোকামাকর ভনভন করছে। কারখানাটির নেই তেমন লাইসেন্স বা বৈধ কাগজপত্রাদি। প্রায় এক বছর ধরে চলছে নতুন এই কারখানাটি।
টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তা বলেন-জনপ্রিয় মিষ্টান্ন ভান্ডার কারখানা সম্পর্কে জানা ছিলো না। তথ্য নিয়ে দূরত্ব ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।









