শুক্রবার, জুন ১৯, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home Breaking News

প্রতিবেশী দেশগুলো বিভিন্নভাবে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় বল্লেন- প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৯, ২০২৬
in Breaking News, টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল সংবাদ, সারা বাংলা, সারাদেশ, হোম
A A

স্টাফ রিপোর্টার:- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রতিবেশী দেশগুলো বিভিন্নভাবে বাংলাদেশে মাদক প্রবেশ করিয়ে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়। যুবসমাজ ধ্বংস হলে তাদের নিয়ন্ত্রণ করা সহজ হবে না।

শুক্রবার (১৯ জুন) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী পশ্চিমপাড়া গ্রামে আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

টাঙ্গাইলের কৃতি সন্তান একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি আল মুজাহিদী আর নেই

টাঙ্গাইল কালিহাতীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শামীম আটক

প্রতিমন্ত্রী বলেন, মাদক কোথা থেকে আসে এ বিষয়ে সবাই সচেতন। আশপাশের দেশগুলো থেকেই এসব মাদক প্রবেশ করছে। তারা চায় আমাদের দেশ দুর্বল হয়ে যাক, পঙ্গু হয়ে যাক। তাই যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, কোনোভাবেই টাঙ্গাইল সদরে মাদক প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা মাদককে না বলব এবং খেলাধুলাকে স্বাগত জানাব। খেলাধুলার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদকমুক্ত যুবসমাজ হিসেবে গড়ে তুলতে হবে।

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন করলেই হবে না। সুন্দর ঘর, রাস্তা, স্কুল-কলেজ তৈরি করেও লাভ নেই, যদি সেই সমাজের মানুষ ধ্বংস হয়ে যায়। তাই আগে মানসিকভাবে নিজেকে গড়ে তুলতে হবে। আমরা মাদকমুক্ত, কিশোর গ্যাংমুক্ত, চাঁদাবাজমুক্ত ও নিরাপদ টাঙ্গাইল চাই। নির্বাচনের আগে যা বলেছি, এখনও সেই লক্ষ্য নিয়েই কাজ করছি এবং ভবিষ্যতেও একই পথে থাকব।

টাঙ্গাইলের ক্রীড়া ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, এক সময় টাঙ্গাইলকে ক্রীড়ানগরী বলা হতো। এখান থেকে বহু খেলোয়াড় জাতীয় পর্যায়ে খেলেছেন। আজকের এই খেলার অংশগ্রহণকারীদের মধ্য থেকেও ভবিষ্যতে জাতীয় দলে খেলোয়াড় উঠে আসবে বলে আমি আশা করি।

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান সুলতান সালাউদ্দিন টুকু। পাশাপাশি আগামী পাঁচ বছরে উন্নয়নের তালিকায় টাঙ্গাইলকে শীর্ষ অবস্থানে দেখতে চান বলেও উল্লেখ করেন।

বাঘিল কে কে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লোকমান হোসেনের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লাবলু মিয়া লাভু ও কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল্লাহহেল কাফি শাহেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলের কৃতি সন্তান একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি আল মুজাহিদী আর নেই

টাঙ্গাইলের কৃতি সন্তান একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি আল মুজাহিদী আর নেই

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৯, ২০২৬
0

আলোকিত বাংলা ডেস্ক:- একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি এবং দৈনিক ইত্তেফাকের সাবেক সাহিত্য সম্পাদক আল মুজাহিদী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। শুক্রবার (১৯ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে...

টাঙ্গাইল কালিহাতীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শামীম আটক

টাঙ্গাইল কালিহাতীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শামীম আটক

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৯, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ৯ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শামীম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮...

টাঙ্গাইলে উচ্চ জলাধার নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন

টাঙ্গাইলে উচ্চ জলাধার নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৯, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল পৌরসভার ৬নং ওয়ার্ডের ঈদগাঁ মাঠ সংলগ্ন এলাকায় পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় একটি উচ্চ জলাধার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। শুক্রবার (১৯...

টাঙ্গাইল মধুপুরে কফি হাউজে এক মাদক কারবার গ্রেপ্তার

টাঙ্গাইল মধুপুরে কফি হাউজে এক মাদক কারবার গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৯, ২০২৬
0

স্টাফ রিপোর্টার :- টাঙ্গাইলের মধুপুরে কফি হাউজের আড়ালে মাদক কারবার এবং মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে এক যুবককে কারাদণ্ড ও তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭...

টাঙ্গাইল বাসাইলের হাবলায় আড়াই লক্ষ টাকার চায়না জাল পুড়িয়ে ধ্বংস

টাঙ্গাইল বাসাইলের হাবলায় আড়াই লক্ষ টাকার চায়না জাল পুড়িয়ে ধ্বংস

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৮, ২০২৬
0

স্টাফ রিপোর্টার :- টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে অবৈধ জাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার উত্তর হাবলার সুন্দরী খালে এই অভিযান চালিয়ে...

Next Post
টাঙ্গাইলের কৃতি সন্তান একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি আল মুজাহিদী আর নেই

টাঙ্গাইলের কৃতি সন্তান একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি আল মুজাহিদী আর নেই

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে অবৈধ ডিজেল তৈরির কারখানা : বর্জ্যে পরিবেশ হুমকির মূখে

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?