সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home জাতীয়

পৌর-নির্বাচনঃ মিটিং-মিছিল ও শোডাউনে সরগরম কালিহাতী

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৭, ২০২০
in জাতীয়, টাঙ্গাইল সংবাদ, বিশেষ সংবাদ, সারা বাংলা, হোম
A A

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা নির্বাচনের আগেই আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে মাঠে নেমেছে সম্ভাব্য ৮ প্রার্থী। ভোটের মাঠে শক্তি প্রদর্শন করতে দলীয় মনোনয়ন প্রত্যাশিরা প্রতিদিনই পাল্লা দিয়ে মিটিং-মিছিল ও মোটারসাইকেল শোডাউন করছেন। বর্তমান মেয়র আলী আকবর জব্বার বিএনপির একক প্রার্থী থাকায় তিনি এখনও প্রচারণায় নামেন নি।
কালিহাতী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশিরা হচ্ছেন, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহামেদ রাজু, উপজেলা আ’লীগের সদস্য মো. আসলাম সিদ্দিকী(ভুট্টু), পৌর আ’লীগের সভাপতি আ. মালেক তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মো. হুমায়ুন খালিদ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা ছাত্রলীগের আহŸায়ক মো. মনিরুজ্জামান মনির, উপজেলা সৈনিক লীগের আহŸায়ক শ্রমিক নেতা মো. মিন্টু সরকার এবং পৌর আওয়ামীলীগের সদস্য মানিক দেবনাথ।
সরেজমিনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশিরা দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার বিষয়ে একমত পোষণ করে জানান, দল যাকে মনোনীত করবে তার হয়ে নৌকার পক্ষে কাজ করবেন। মনোনয়ন প্রত্যাশিরা সবাই ত্রাণ সামগ্রী নিয়ে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন।
বার বার কারাবরণকারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফ আহামেদ রাজু জানান, তিনি ১৯৯৫ সালে ছাত্রলীগের সদস্য হিসেবে রাজনীতি শুরু করেন। দলের সকল আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় তিনি স্প্রিণ্টারে আহত হন। করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পৌরসভার সাড়ে ৭শ’ পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সহায়তা দেন। দলীয় মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারির ঘণিষ্ঠজন হিসেবে পরিচিত আ’লীগ নেতা মো. আসলাম সিদ্দিকী(ভুট্টু) জানান, ১/১১-এর সময় নেত্রীর মুক্তির দাবিতে আন্দোলনে অংশ নেন। তিনি দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে বিজয়ী হয়ে জঙ্গি, সন্ত্রাস, মাদক ও বাল্য বিয়েমুক্ত সকলের বাসযোগ্য পৌরসভা বিনির্মাণ করবেন।
বিশিষ্ট ব্যবসায়ী আ. মালেক তালুকদার একটি আধুনিক পৌরসভা বাস্তবায়নের অঙ্গিকার করে জানান, তিনি দীর্ঘদিন যাবত কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি হিসেবে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করেছেন। পৌরসভার সকল মানুষের সাথে তার অত্যন্ত মধুর সম্পর্ক রয়েছে। দল তাকে পৌরসভা নির্বাচনে প্রার্থী মনোনীত করলে তিনি বিজয়ী হয়ে পৌরসভার রাস্তাঘাট সহ সার্বিক নাগরিক সুবিধা নিশ্চিত করবেন।
একাত্তুরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপজেলা শাখার যুগ্ম-আহŸায়ক মো. হুমায়ুন খালিদ জানান, তিনি সব সময় সততার সাথে রাজনীতি করেন। ইতিপূর্বেও তিনি পৌর নির্বাচনে অংশ নিয়ে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। নিজ গুনেই তিনি পৌরবাসীর আস্থা অর্জন করেছেন। উপজেলায় দলীয় কর্মসূচি বাস্তবায়নে অংশ নিয়ে তিনি জমি বিক্রি অর্থ ব্যয় করেছেন। দলীয় মনোনয়ন পেলে তিনি অবশ্যই বিজয়ী হবেন বলে জানান।
কালিহাতীতে দলীয় কর্মসূচি বাস্তবায়নে উচ্চ কণ্ঠ মোহাম্মদ নুরুন্নবী সরকার জানান, আওয়ামী পরিবারের সন্তান হিসেবে তিনি দলীয় সকল কর্মসূচিতে অংশ নেন। পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে তিনি গত দুই বছর ধরে পৌরসভার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানাদিতে অংশ নিয়ে প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। দল তাকে মনোনয়ন দিলে জননেত্রী শেখ হাসিনার নৌকাকে অবশ্যই বিজয়ী করে ডিজিটাল পৌরসভা গঠন করবেন।
বার বার পুলিশি নির্যাতনের শিকার কারাবরণকারী তরুণ ছাত্রনেতা মো. মনিরুজ্জামান মনির জানান, তিনি আওয়ামী পরিবারের সন্তান। ২০০২ সালে কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের দুই গ্রæপের দ্ব›েদ্বর জেরে ছাত্রলীগ নেতা হিসেবে তৎকালীন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের বিরাগভাজন হওয়ায় তিনি এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করতে পারেন নি। তিনি সব সময় দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেছেন। তিনি জানান, ভোটের মাঠে তার জনপ্রিয়তায় তিনি আপ্লুত। দলীয় মনোনয়ন পেলে পৌরবাসী তাকে অবশ্যই বিজয়ী করবে।
পৌরবাসীর আশা-আকাঙ্খা পুরণের অঙ্গিকার করে শ্রমিক নেতা মিন্টু সরকার জানান, তিনি বাবা ও ভাইদের কাছ থেকে ‘জয়বাংলা, জয় বঙ্গবন্ধু’ শুনতে শুনতে বেড়ে ওঠেছেন। এক পর্যায়ে ইতালিতে প্রবাস জীবন কাটিয়েছেন। ইতালিতেও তিনি আওয়ামীলীগের হয়ে কাজ করেছেন। দেশে ফিরে স্থানীয় আওয়ামীলীগের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত পৌরসভার পাঁচ হাজার পরিবারের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারির মাধ্যমে খাদ্য ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেছেন। সার্বিক বিবেচনায় তিনিই দলীয় মনোনয়ন পাবেন বলে তিনি বিশ্বাস করেন।
পারিবারিকভাবে আওয়ামীলীগার ব্যবসায়ী মানিক দেবনাথ জানান, পৌরসভার ২৫ হাজার ভোটারের মধ্যে সাড়ে ৮ হাজার সংখ্যালঘু। সংখ্যালঘু ভোটারদের ভয়-ভীতি দেখিয়ে গত নির্বাচনে বিএনপি প্রার্থী মেয়র নির্বাচিত হন। করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে তিনি খাদ্য ও নগদ অর্থ সহায়তা করেছেন। এছাড়াও তিনি দুস্থ ও হতদরিদ্রদের পাশে সব সময় থাকেন। সংখ্যালঘু ভোটাররা তাকে একযোগে সমর্থন দিয়েছে। তিনি সংখ্যালঘু ভোটারের পাশাপাশি দলীয় ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তিনি দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অপরদিকে, কালিহাতী পৌরসভার বর্তমান মেয়র আলী আকবর জব্বার বিএনপির একক প্রার্থী। তিনি উপজেলা বিএনপির যুগ্ম-আহŸায়ক। আলী আবকর জব্বার জানান, তিনি কালিহাতী সদর ইউনিয়নে একবার চেয়ারম্যান, পৌরসভা প্রতিষ্ঠাকালীন প্রশাসক, দুইবার মেয়র নির্বাচিত হন। তিনি এখনও নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন নি। তবে তফসিল ঘোষণার পর তিনি প্রচার-প্রচারণায় নামবেন।
প্রকাশ, কালিহাতী ইউনিয়নকে ১৯৯৮ সালে পৌরসভায় উন্নীত করা হয়। ১৫ দশমিক ৫২ বর্গকিলোমিটার আয়তনের ‘খ’ শ্রেণির এ পৌরসভার বর্তমান ভোটার ২৮ হাজার ৫৫২জন। এরমধ্যে পুরুষ ১৩ হাজার ৭৬৯জন এবং মহিলা ১৪ হাজার ৫৮৩জন। আগামি ২০২১ সালের ২৪ ফেব্রয়ারি এ পৌরসভার নির্বাচনের মেয়াদ পূর্ণ হবে। সে কারণে আগামি ডিসেম্বরে এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদকঃ আরমান কবীর

আরও পড়ুন

শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আযম খান

টাঙ্গাইলের ভূঞাপুরে ১৭ মৌজার বিআরএস জরিপ বহাল রাখার দাবিতে মানববন্ধন

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আযম খান

শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আযম খান

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক, বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা...

টাঙ্গাইলের ভূঞাপুরে ১৭ মৌজার বিআরএস জরিপ বহাল রাখার দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের ভূঞাপুরে ১৭ মৌজার বিআরএস জরিপ বহাল রাখার দাবিতে মানববন্ধন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৭, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের ভূঞাপুরের গাবসারা ইউনিয়নের ১৭টি মৌজার বিআরএস জরিপ বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে গোবিন্দাসী-টাঙ্গাইল রোডে এলাকার ১৩ গ্রামের মানুষ...

টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত

টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:-পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে। বুধবার(২৩সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক...

টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন- সভাপতি শাহাদৎ ও সম্পাদক মিজানুর

টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন- সভাপতি শাহাদৎ ও সম্পাদক মিজানুর

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের ২০২৬ ইং সালের ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে টাঙ্গাইল পৌরসভার উচ্চমান সহকারী মো. শাহাদৎ হোসেনকে সভাপতি এবং...

টাঙ্গাইলের করটিয়া ইউনিয়নে খাজা বাবা মাইন উদ্দিনের স্মরণে ১৪তম বাৎসরিক ওরশ পালিত

টাঙ্গাইলের করটিয়া ইউনিয়নে খাজা বাবা মাইন উদ্দিনের স্মরণে ১৪তম বাৎসরিক ওরশ পালিত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নে সুলতানুল হিন্দ খাজা বাবা মাইন উদ্দিন চিশতী (র:) স্মরণে ১৪তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২১সেপ্টেম্বর) রাতে খুদিরামপুর গ্রামের...

Next Post

টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে  ধর্ষণ বিরোধী অবস্থান কর্মসূচি চলছে

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?