আরমান কবীরঃ শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন চলচ্চিত্র ও টিভি অভিনেতা আফরান নিশোর বাবা টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য, ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদ মিয়া ভোলা। বৃহস্পতিবার টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাদ আসর হাজারো মানুষের উপস্থিতে তার নামজে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে তাকে রাস্ট্রীয় মর্যদায় গার্ড অব অর্নার প্রদান করা হয়।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) তিনি সকাল ৭ টায় রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। এসময় তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে ও আত্মীয় স্বজন’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, আব্দুল হামিদ মিয়া ভোলা দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। সম্প্রতি করোনায় আক্রান্ত হলে তাকে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানেই বৃহস্পপতিবার তার মৃত্যু হয়।
বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল হামিদ মিয়া ভোলার জানাযায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহসভাপতি শামছুল ইসলাম, ভোলা মিয়ার ছোট ছেলে আফরান নিশো, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ,উপজেলা সহকারী কমিশনার ভুমি মো.আসলাম হোসাইন,থানা অফিসার ইনচার্জ মো.রাশিদুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল পৌর-এলাকার ৯নং ওয়ার্ডের ভাল্লুক কান্দি বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট ) হাজী আবুল হোসেন আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে...







