নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুর ও কালিহাতীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জন নিহত হয়েছে। বুধবার সন্ধায় কালিহাতী উপজেলার পৌলীতে এক ট্রাক চালক ও বৃহস্পতিবার সকালে মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের ভর্রা গ্রামে মহর আলী নামে এক ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়।নিহত মহর আলী জেলার বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের দেওলী গ্রামে আমির আলী ছেলে বলে জানা গেছে।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন প্রবাসে থাকা মহর আলী স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে গত কয়েক বছর ধরে বানাইল ইউনিয়নের ভর্রা গ্রামে শ্বশুর আব্দুস ছামাদের বাড়িতে বসবাস করতেন। সকাল সাড়ে এগারাটার দিকে বাড়ির পাশে ধর্মজাল দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বানাইল ইউনিয়ন পরিষদের মেম্বার মামুন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আযম খান
স্টাফ রিপোর্টার:- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক, বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা...







