সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে গরুর শিংয়ের আঘাতে সালমা আক্তার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সালমা আক্তার ওই এলাকার রিপন সিকদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সালমা আক্তার শখ করে বাড়িতে গরু পালন করত। শুক্রবার সন্ধ্যায় ঘাস খাওয়াতে গেলে গরুটি শিং দিয়ে সালমাকে সাজোরে আঘাত করে। এতে গৃহবধূ সালমা গুরুতর আহত হয়। আহত অবস্থায় প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সালমাকে মৃত ঘোষণা করেন। সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত
স্টাফ রিপোর্টার:-পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে। বুধবার(২৩সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক...







