নাগরপুর প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধা মো.ওমর আলীর কন্যা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের ওপর পরিকল্পিত ও বর্বরোচিত হামলার প্রতিবাদে নাগরপুরে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার(৭ সেপ্টেম্বর) সকালে নাগরপুর প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের এর যৌথ আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি মো. সুজায়েত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, সাবেক ডেপুটি কমান্ডার এম এ মতিন সামি, মুক্তিযোদ্ধা নীরন্দ্র কুমার পোদ্দার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নাগরপুর শাখার সভাপতি মো. আজিজুল হক বাবু প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তরা বলেন, দূর্বৃত্তরা বীর মুক্তিযোদ্ধা মো.ওমর আলী ও তার সন্তান দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার ওয়াহিদা খানমকে পরিকল্পিত ভাবে হত্যার চেষ্টা করে। এ ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িতদের দ্রæত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ গ্রহন করে।
উল্লেখ্যঃ গত বুধবার (২ সেপ্টেবর) দিবাগত রাতে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙ্গে বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা চালায় দূর্বৃত্তরা। ইউএনওর মাথায় গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অন্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।
টাঙ্গালের ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার:- আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান জাহিদকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার...







