নিউজ ডেস্ক : টাঙ্গাইলে হাজী আবুল
হোসেন আদর্শ উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া
বন্যার্তদের মাঝে ৭ দিনব্যাপী খাবার বিতরণ
কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে পৌর এলাকার ভাল্লুককান্দি
১১নং ওয়ার্ডে পৌর মেয়র জামিলুর রহমান মিরনের
সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রমের আয়োজন
করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর কৃষক লীগের
আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান
চৌধুরী শুকুর, শহর যুব লীগের যুগ্ম আহ্বায়ক
নুর মোহাম্মদ সিকদার মানিক, ১১নং ওয়ার্ড
কাউন্সিলর মেহেদী হাসান আলীম, আলোকিত
বাংলাবিডি অনলাইন নিউজ পোর্টালের সহ সম্পাদক -মো রিপন মিয়া
প্রমুখ।
এসময় আশ্রয় নেওয়া ৪০টি বন্যার্ত পরিবারের
মাঝে এ খাবার বিতরণ করা হয়। আগামী ৭দিন
চলবে এ কার্যক্রম।
টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল পৌর-এলাকার ৯নং ওয়ার্ডের ভাল্লুক কান্দি বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট ) হাজী আবুল হোসেন আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে...







