নিউজ ডেস্কঃ মঙ্গলবার(২১ জুলাই) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার ঘারিন্দা এলাকায় গম বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত ও হেলপার আহত হয়েছে।
জানা গেছে, নিহত ট্রাক চালক মো. আক্তার হোসেন বগুড়ার দুপচাচিয়া উপজেলার শহরতলা গ্রামের আশরাফ হোসেন শেখের ছেলে।আর আহত হেলপার বগুড়ার দুপচাচিয়া উপজেলার গোড়াই গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. আসাদুল।
এ প্রসঙ্গে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে বগুড়াগামী ট্রাকটি টাঙ্গাইলের ঘারিন্দায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকে আটকা পড়া ট্রাক চালক মো. আক্তার হোসেনের মরদেহ উদ্ধার করে এলেঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।]হেলপার মো. আসাদুলকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
টাঙ্গালের ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার:- আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান জাহিদকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার...







