আরমান কবীর: আজ শুক্রবার (৮মে) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্যটি নিশ্চিত করেছেন।। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে।
]আক্রান্ত চিকিৎসক সদর উপজেলার হুগড়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। তিনি পরিবার নিয়ে পৌর এলাকায় বসবাস করেন। অপরজন, মির্জাপুর উপজেলা ওয়ার্শি ইউনিয়নের কহেলা গ্রামে বসবাস করেন। তিনি নারায়ণগঞ্জ ফেরত বলে জানা গেছে।
এ প্রসঙ্গে সিভিল সার্জন বলেন, ‘আজ সকালে ঢাকা থেকে দুইজনের আক্রান্তের বিষয়টি জানানো হয়। এর মধ্যে একজন চিকিৎসক রয়েছেন। অপরজন নারায়ণগঞ্জ ফেরত। তাদের চিকিৎসার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
টাঙ্গাইলের ভূঞাপুরে ১৭ মৌজার বিআরএস জরিপ বহাল রাখার দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের ভূঞাপুরের গাবসারা ইউনিয়নের ১৭টি মৌজার বিআরএস জরিপ বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে গোবিন্দাসী-টাঙ্গাইল রোডে এলাকার ১৩ গ্রামের মানুষ...








