আরমান কবীরঃ টাঙ্গাইলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেনু বেগম (৫০) নামে একজন নারী মৃত্যুবরণ করেছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয় । টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের কামার পাড়া গ্রামের বাসিন্দা।
এ প্রসঙ্গে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানান, রেনু বেগম গত কয়েকদিন আগে ঢাকা থেকে মির্জাপুরে আসেন। পরে জ্বর ও ঠান্ডা থাকায় তার নমুনা সংগ্রহ করে ২৬ তারিখে ঢাকায় পাঠানো হলে, ২৭ তারিখ রাতে তার করোনা পজেটিভ আসে। অবস্থার অবনতি হলে গত ২৮ এপ্রিল তাকে চিকিৎসার জন্য রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয় ।
জানা গেছে, তার পরিবারের কেউ লাশ গ্রহন না করায় মারকাজুল-আল-ইসলামকে লাশ দাফনের দায়িত্ব দেয়া হয়েছে।
টাঙ্গাইল সখীপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আহত ৩
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের সখীপুরে সড়কের মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে পড়া ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের বড়চওনা মোটের পুকুরপাড়...







