আরমান কবীরঃটাঙ্গাইল জেলার ১২টি উপজেলার স্বেচ্ছাসেবী তিন হাজার ৬০০ আনসার-ভিডিপি সদস্যের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ে এ ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা সহকারী পরিচালক রাশেদুল ইসলাম।
জেলার ১২টি উপজেলায় ৩ হাজার ৬০০জন স্বেচ্ছাসেবী আনসার-ভিডিপি সদস্যের মাঝে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি পেঁয়াজ, একটি সাবান ও একটি মাস্ক বিতরণ করা হয়।
এসময় সার্কেল অ্যাডজুট্যান্ট মোজাফফর আলী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের ভূঞাপুরে ১৭ মৌজার বিআরএস জরিপ বহাল রাখার দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের ভূঞাপুরের গাবসারা ইউনিয়নের ১৭টি মৌজার বিআরএস জরিপ বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে গোবিন্দাসী-টাঙ্গাইল রোডে এলাকার ১৩ গ্রামের মানুষ...







