টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত।নিহত মোটরসাইকেল আরোহী কালিহাতী পৌরসভার সালেংকা গ্রামের সাহাদৎ হোসেনের ছেলে ইমতিয়াজ আহমেদ সিহাব (২০)।
কালিহাতী থানার এসআই সেকান্দর আলী জানান, সোমবার (২৭ এপ্রিল) সকালে কালিহাতী থেকে একটি ইট ভর্তি ট্রাক এলেঙ্গা যাওয়ার পথে উপজেলা সদরের বন বিভাগের সামনে এসে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাঁপা দিয়ে চালক পালিয়ে যায়।
এতে ওই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতের লাশটি পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল পৌর-এলাকার ৯নং ওয়ার্ডের ভাল্লুক কান্দি বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট ) হাজী আবুল হোসেন আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে...







