আরমান কবীরঃ চিরনিদ্রায় শায়িত হলেন টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য, প্রবীন আওয়ামীলীগ নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ সরকারের প্রথম অর্থ সচিব খন্দকার আসাদুজ্জামান।
রবিবার (২৬এপ্রিল) ভোর সকালে জানাজা শেষে রাষ্ট্রিয় মর্যাদায় টাঙ্গাইলের গোপালপুরে নারুচিতে তার বাসভবনের সাথে পাররিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শনিবার (২৫ এপ্রিল) বিকেল সোয়া ৪ টায় ঢাকা গুলশানের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধ্যকজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ছেলে মশিউজ্জামান রোমেল, মেয়ে টাঙ্গাইল সংরক্ষিত মহিলা আসনের এমপি অপরাজিতা হকসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
উল্লেখ্য খন্দকার আসাদুজ্জামান ১৯৩৫ সালের ২২ অক্টোবর জন্মগ্রহন করেন। তিনি টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে ১৯৯৬ সালে সপ্তম, ২০০৮ সালে নবম ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আযম খান
স্টাফ রিপোর্টার:- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক, বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা...







