ঘাটাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের মুলবাড়ী গ্রামের ব্যবসায়ী মো. হাবিবুল্লাহর(২৪) নৃশংস হত্যাকান্ডের বিচারের দাবিতে দেওজানা বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার(৩ জানুয়ারি) সকালে দেওজানা বাজার বণিক সমিতির আয়োজনে ওই কর্মসূচি পালন করা হয়।
এানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আবদুল হামিদ শেখ, ওয়ার্ড যুবলীগের সভাপতি আসলাম উদ্দিন, দেওজানা বাজার বণিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মিন্টু, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, এ নৃশংস হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অবিলম্বে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চত করতে হবে।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর রাতে নিখোঁজ হওয়ার পর গত ৩০ ডিসেম্বর(সোমবার) দুপুরে ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের মুলবাড়ী এলাকা থেকে ব্যবসায়ী মো. হাবিবুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. হাবিবুল্লাহ ঘাটাইল উপজেলার মুলবাড়ী গ্রামের আবু জাফর স্বপনের ছেলে।
টাঙ্গাইল ভূঞাপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৫ ফার্মেসিকে জরিমানা
স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে| অভিযানে পাঁচটি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের দায়ে...








