ভূঞাপুর সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুরে সোমবার নানা আয়োজনে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বিকেল ৩টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভূঞাপুরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষে হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাসরিন পারভীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি,গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু। ইঁদুর নিধনের উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আযম খান
স্টাফ রিপোর্টার:- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক, বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা...









