আলোকিত বাংলা ডেস্ক :
স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে স্বাস্থ্য সেবার মান অনেক উন্নত হয়েছে। যার সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পরেছে। আমরা দেশের সকল শিশুকে ভ্যাকসিন দিয়েছি। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্šÍজাতিক ভাবে ‘ভ্যাকসিন হিরো’ খেতাব পেয়েছেন। এটা আমাদের গর্ব।
রোববার দুপুরে টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজের নব-নির্মিত ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ,টাঙ্গাইল -৮ (সখীপুর-বাসাইল ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জোয়াহেরুল ইসলাম ,টাঙ্গাইল-২(গোপালপুর-ভুয়াপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির , টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার ) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু,টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন , টাঙ্গাইল সদরের উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী , শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.মো.নুরুল আমীন মিঞা , জেলা বিএমএ’র সাধারন সম্পাদক ও সহযোগী অধ্যাপক ডা. শহীদুল্লাহ কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলে বারাকা সামাজিক উদ্যোগের মাধ্যমে বিশুদ্ধ পানির ট্যাঙ্কের ভিত্তি প্রস্তুত স্থাপন
স্টাফ রিপোর্টার:-টাঙ্গাইলে বারাকা সামাজিক উদ্যোগের মাধ্যমে বিশুদ্ধ পানির ট্যাঙ্কের ভিত্তি প্রস্তুত স্থাপন করা হয়েছে। সোমবার (৯নভেম্বর) বেলা ১১ টার দিকে নতুন বাস-স্ট্যান্ড ধলেশ্বরী কাউন্টার সংলগ্ন এই কমিউনিটি টিউবওয়েলটি...








