আলোকিত বাংলা ডেস্কঃ টাঙ্গাইলের বাসাইলে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসাইল পৌর সভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ, ইউপি চেয়ারম্যান মামুন অর-রশিদ, হাবিবুর রহমান চৌধুরী হবি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাছান, উপজেলা শিক্ষা কর্মকর্তা বাবু দীপক গোস্তামী, উপজেলা ব্র্যাক ওয়াশের প্রোগ্রাম অর্গানাইজার তাসলিমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হাবিবুল ইসলাম।
এর পূর্বে বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় ও বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত
স্টাফ রিপোর্টার:-পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে। বুধবার(২৩সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক...









