রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home টাঙ্গাইল সংবাদ

টাঙ্গাইলে পাঁচপোটল কলেজে ব্যাপক অনিয়ম-দুর্নীতি; কোটি টাকা বাণিজ্যের অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২০, ২০১৯
in টাঙ্গাইল সংবাদ, দুর্নীতি, বিশেষ সংবাদ, সারা বাংলা, হোম
A A

ধনবাড়ী সংবাদদাতা : টাঙ্গাইলের ধনবাড়ী পাঁচপোটল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ ও সহকারী অধ্যপক নজরুল ইসলামের বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে জাল সনদ ও ভুয়া নিয়োগ বোর্ড সাজিয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ, জালিয়াতির মাধ্যমে পদোন্নতি, জাল সনদে এমপিও ভুক্তিসহ ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। প্রায় ডজনখানেক শিক্ষক-কর্মচারীকে জনপ্রতি ১০ থেকে ১৫ লাখ টাকার বিনিময়ে জাল সনদে নিয়োগ ও এমপিও ভুক্তিরনামে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে কলেজ গভর্নিংবডির সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জহির উদ্দিন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মায়মনসিংহ অ লের উপ-পরিচালক, মহা-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া স্থানীয় এমপি কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ও জেলা শিক্ষা অফিসার বরাবর অত্র কলেজের অনিয়ম-দুর্নীতির প্রতিকার চেয়ে অভিযোগ দেয়া হয়েছে।

আরও পড়ুন

টাঙ্গাইলের ভূঞাপুরে ১৭ মৌজার বিআরএস জরিপ বহাল রাখার দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত

অভিযোগ থেকে জানা যায়, অধ্যক্ষ আব্দুর রশিদ ও সহকারী অধ্যপক নজরুল ইসলাম একটি সিন্ডিকেটের মাধ্যমে জাল সনদে ২০০৪ সালে ভুয়া নিয়োগ বোর্ড সাজিয়ে হিসাব বিজ্ঞানে জুলহাস উদ্দিন, ইসলাম শিক্ষায় ফয়জুর রহমান ও দর্শনে আবু সালে মোস্তফাকে নিয়োগ দেখিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে এমপিওর জন্য মহা-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবর পাঠিয়েছে। অথচ কলেজের শুরু থেকে অদ্যাবদি কোন শিক্ষক-কর্মচারী নিয়োগ তালিকাতেই তাদের নাম নেই। এছাড়া সাবেক সভাপতি জহির উদ্দিনের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগ বোর্ড সাজিয়ে রেজুলেশন ও রেজাল্ট সীট তৈরী করে সমাজ বিজ্ঞানে নাসিমা পারভিন, হিসাব বিজ্ঞানে রফিকুল ইসলাম ও গ্রন্থাগারিকে শাপলা খাতুনকে নিয়োগ দেখিয়ে এমপিও ভুক্তির জন্য পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একাধিক শিক্ষক জানান, শুধু এই ৬ জনই নয় আরো ৪/৫ জনের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে জাল সনদে নিয়োগ দেখিয়ে এমপিও ভুক্তির জন্য পাঠিয়েছে।

অভিযোগপত্র, নিয়োগ বোর্ডের রেজুলেশন ও তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৯৮ সালের ১৫ মার্চ অভিযুক্ত মো. নজরুল ইসলাম পাঁচপোটল ডিগ্রী কলেজে প্রভাষক হিসাবে যোগদান করেন। ২০০৪ সালে এমপিও ভুক্তির সময় তিনি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাস্টার্স ২য় শ্রেণি উল্লেখ করেন। তৎকালীন সময়ে জাল সনদের বিষয়টি উল্লেখ করে আবেদন করলে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল হাসান ২০০৭ সালের ২১ জুন তদন্ত শেষে প্রভাষক নজরুল ইসলামের মাস্টার্সের সনদটি জাল বলে সনাক্ত করে প্রতিবেদন দাখিল করেন।

এছাড়াও কলেজের সাবেক সভাপতি ইমরুল কায়েছ মুরাদ কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে আবেদন করলে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শরিফুল ইসলাম সরেজমিনে তদন্ত করে অধ্যক্ষ আব্দুর রশিদের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার তথ্য গোপন করে এমপিও ভুক্তি, প্রভাষক মো. নজরুল ইসলামের মাস্টার্সের সনদ জাল, কলেজের আয়-ব্যায় এর হিসাব সংরক্ষণ না করা, অডিট আপত্তির জবাব না দেয়াসহ কারিগরী শাখায় নিয়োগে ব্যাপক অনিয়ম দুর্নীতির সংশ্লিষ্টতা পান। সে সময় তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ২০১৫ সালের ফেব্রুয়ারীতে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক বরাবর আবেদন করেন।

এ ব্যাপারে কলেজ গভর্নিংবডির সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন বলেন, কলেজটি মূলত অধ্যক্ষের পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে অধ্যক্ষের বড় ভাই প্রতিষ্ঠাতা নামধারী আবুল হোসেন, ছোট ভাই নাজমুল হাসান নাজু এবং প্রভাষক নজরুল ইসলাম হিরু মিলে একটি সিন্ডিকেটের মাধ্যমে জালিয়াতি করে নিয়োগ বাণিজ্য ও প্রতিষ্ঠানের আয়-ব্যায়ের হিসাব সংরক্ষণ না করে কোটি-কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া ২০১৪ সালে আমি সভাপতি থাকাকালীন সংশ্লিষ্ট বিষয়ে কোন নিয়োগ পরিক্ষা হয়নি এবং কাউকে নিয়োগও দেয়া হয়নি। অথচ কলেজের বর্তমান অধ্যক্ষ আব্দুর রশিদ ও সহকারী অধ্যাপক নজরুল ইসলাম আমার স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগ বোর্ড বানিয়ে বিভিন্ন পদে ৩ জনকে নিয়োগ দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে এমপিও ভুক্তির জন্য পাঠিয়েছে।

এ ব্যাপারে অধ্যক্ষ আব্দুর রশিদ তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, নিজেদের মধ্যে কোন্দলের কারণে এবং একটি পক্ষের স্বার্থ হাসিল না হওয়ায় এসব অভিযোগ তুলেছেন। ইতিপূর্বে কিছু অনিয়ম থাকলেও তা সমাধান করা হয়েছে।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা অনিয়ম-দুর্নীতির বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলের ভূঞাপুরে ১৭ মৌজার বিআরএস জরিপ বহাল রাখার দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের ভূঞাপুরে ১৭ মৌজার বিআরএস জরিপ বহাল রাখার দাবিতে মানববন্ধন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৭, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের ভূঞাপুরের গাবসারা ইউনিয়নের ১৭টি মৌজার বিআরএস জরিপ বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে গোবিন্দাসী-টাঙ্গাইল রোডে এলাকার ১৩ গ্রামের মানুষ...

টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত

টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:-পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে। বুধবার(২৩সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক...

টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন- সভাপতি শাহাদৎ ও সম্পাদক মিজানুর

টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন- সভাপতি শাহাদৎ ও সম্পাদক মিজানুর

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের ২০২৬ ইং সালের ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে টাঙ্গাইল পৌরসভার উচ্চমান সহকারী মো. শাহাদৎ হোসেনকে সভাপতি এবং...

টাঙ্গাইলের করটিয়া ইউনিয়নে খাজা বাবা মাইন উদ্দিনের স্মরণে ১৪তম বাৎসরিক ওরশ পালিত

টাঙ্গাইলের করটিয়া ইউনিয়নে খাজা বাবা মাইন উদ্দিনের স্মরণে ১৪তম বাৎসরিক ওরশ পালিত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নে সুলতানুল হিন্দ খাজা বাবা মাইন উদ্দিন চিশতী (র:) স্মরণে ১৪তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২১সেপ্টেম্বর) রাতে খুদিরামপুর গ্রামের...

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল সদর উপজেলার বিএনপির সাবেক সহ-সভাপতি ও দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পাসহ...

Next Post

সখীপুরে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?