স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের বাসাইল-সখীপুর সড়কে হান্দুলিপাড়া এলাকায় আজ মঙ্গলবার(১৫ অক্টোবর) সকালে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা যাত্রী রফিকুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। এতে অটোরিকশার চালকসহ আহত হয়েছেন ৫জন। নিহত রফিকুল ইসলাম সখীপুর উপজেলার বেড়বাড়ী এলাকার হারুন-অর-রশিদের ছেলে।
এ ঘটনায় আহতরা হচ্ছেন, নিহত রফিকুলের বাবা হারুন-অর-রশিদ (৭০), একই গ্রামের সিএনজি চালক দেলোয়ার হোসেন (৪০), একই উপজেলার দাড়িয়াপুর গ্রামের পারুল বেগম (৪০), লিলি আক্তার (৩২) ও আরিফুল ইসলাম (৪০)।
বিষয়টি নিশ্চিত করে বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেল্লাল হোসেন জানান, আহতদের মধ্যে ৩জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ দুর্ঘটনা কবলিত ট্রাকটি পালিয়ে গেছে।
টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত
স্টাফ রিপোর্টার:-পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে। বুধবার(২৩সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক...









