আলোকিত বাংলা ক্রীড়া ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে বংশাই নদীর গোড়াইল ও চাকলেশ্বর গ্রামের উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মির্জাপুরসহ আশপাশের উপজেলা থেকে মোট ৮ টি নৌকা বাইচ প্রতিযোগীতায় অংশ নেয়। দুই গ্রুপে অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় পারদিঘী একতা যুব সংঘ এবং বুধিরপাড়া চ্যাম্পিয়ন হয়েছে।
প্রতিযোগীতা শেষে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ী এবং বিজীতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এদিকে গ্রাম বাংলার ঐতিহ্য এই নৌকা বাইচ দেখতে দুপুর থেকেই নদীর দুই পাড়ে প্রাই দুই কিলোমিটার এলাকা জুড়ে বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে এবং দুর দরান্ত থেকে ছোট বড় নৌকা যোগেও বিপুল সংখ্যক লোকজন উপস্থিত হয়ে নৌকা বাইচ উপভোগ করেন।
টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত
স্টাফ রিপোর্টার:-পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে। বুধবার(২৩সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক...









