সখীপুর প্রতিনিধি: সখীপুরে অসহায় গরীব ও দুস্থদের মাঝে ঢেউটিন ও নির্মাণ খরচের চেক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে দুস্থদের হাতে ঢেউটিন ও চেক তুলে দেন। উপজেলার ৯৩ জন উপকারভোগীর মাঝে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনাও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ২৭৯ বান্ডিল ঢেউটিন ও ২ লাখ ৭৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ইউএনও আমিনুর রহমানের সভাপতিত্বে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক শওকত সিকদার, সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, ওসি আমির হোসেন, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সম্পাদক এনামুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. এরশাদুল আলম, ইউপি চেয়ারম্যান কামরুল হাসান, আনসার আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
টাঙ্গালের ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার:- আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান জাহিদকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার...









