আরমান কবীরঃ ঘাটাইলে উপজেলায় মানবাধিকার কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে জেলা মানবাধিকার নেতৃবৃন্দদের নিয়ে সাংগঠনিক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার দিনব্যাপী বাংলাদেশ মানাবাধিকার কমিশন ঘাটাইল উপজেলা শাখা আয়োজনে উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক খান হুমায়ন এর সভাপতিত্বে শাপলা শিশু পার্কে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা মানবাধিকার কমিশনের সভাপতি নাসরিন জাহান খান বিউটি,বিশিষ্ট ছড়াকার দেলোয়ার হোসেন টাঙ্গালা,সাধারন সম্পাদক কাজী তাজ উদ্দিন আহমেদ রিপন,সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল খান তাপস,উপজেলা মানাবধিকার কমিশনের সাধারন সম্পাদক খাদেমুল ইসলাম খান কোষাধ্যক্ষ শাজাহান আলী সরকার,যুগ্ম সাধারন সম্পাদক বিআরডিবির চেয়ারম্যান মোঃ রুহুল আমীন, যুগ্ম সম্পাদক মোসা.রাশিদা বেগম,দৈনিক যায়যায়দিন ঘাটাইল প্রতিনিধিও বার্তাবাজার ডট কম জেলা প্রতিনিধি উত্তম কুমার আর্য্য,সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান,মোঃ ওয়াহেদ আলী সরকার প্রমুখ।
টাঙ্গালের ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার:- আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান জাহিদকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার...








