আরমান কবীর সৈকতঃ টাঙ্গাইলে প্রথম “জিন্নাহ সরকার স্মৃতি নাইট সর্টফিল্ড ক্রিকেট টুর্নামেণ্ট” শুরু হয়েছে।গতকাল শুক্রবার(১১ অক্টোবর) সন্ধ্যায় পৌর এলাকার আদি টাঙ্গাইলের বাজিতপুর মাঠে এইচএম ক্লাবের উদ্যোগে এ টুর্নামেণ্টের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন পৌর মেয়র জামিলুর রহমান মিরন ।
সমাজসেবক মিন্টু সরকারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর লুৎফর রহমান মোল্লা, আসফাবুর রহমান শিবলু, মফিজুর ইসলাম মজনু, লিটন মোল্লা, জিয়ারত হোসেন, আনোয়ার হোসেন, আসাজুর জামান খোকনপ্রমুখ।
এই ক্রিকেট টুনার্মেণ্টে সার্বিক সহযোগিতা করছেন, টাঙ্গাইল পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান আমিন।
উদ্বোধনী খেলায় থানা পাড়া ক্লাব এবং ব্রাদার্স হেরিকেন ক্লাব অংশ গ্রহণ করে।উল্লেখ্য, এই টুর্নামেন্টে ২০টি দল অংশ গ্রহন করেছে।
টাঙ্গাইল ভূঞাপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৫ ফার্মেসিকে জরিমানা
স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে| অভিযানে পাঁচটি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের দায়ে...









