মির্জাপুর প্রতিনিধিঃটাঙ্গালের মির্জাপুরে সাপের কামড়ে আবু সাঈদ সিদ্দিকী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।আজ শনিবার সকালে তার মৃত্যু হয়। নিহত আবু সাঈদ সিদ্দিকী উপজেলার আজগানা ইউনিয়নের কুড়াতলী উত্তরপাড়া গ্রামের মৃত ওহাব আলী সিদ্দিকীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ছয়টার দিকে আবু সাঈদ সিদ্দিকী ঘুম থেকে উঠে নিজ বিছানায় পা নামিয়ে বসে। এ সময় খাটের নীচে থাকা বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়।
এ সময় তাকে পাশ্ববর্তী বাঁশতৈল ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে সেখানেই সে মৃত্যু বরন করে।
টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত
স্টাফ রিপোর্টার:-পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে। বুধবার(২৩সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক...







