বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের নিয়োগ ও পদোন্নতির জন্য প্রণীত অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ।গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এ মানববন্ধন করেন। সেখানে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন উদ্দিন, সাধারণ সম্পাদক ড. পিনাকী দে, কোষাধ্যক্ষ ড. মো. মাসুদার রহমান, দপ্তর সম্পাদক ড. মো. খায়রুল ইসলাম প্রমুখ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত
স্টাফ রিপোর্টার:-পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে। বুধবার(২৩সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক...









