শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home জাতীয়

দীর্ঘ ৩৪ বছরেও যাতায়াতের রাস্তা মেলেনি গোপিনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৬, ২০১৯
in জাতীয়, টাঙ্গাইল সংবাদ, বিশেষ সংবাদ, শিক্ষাঙ্গন, হোম
A A

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের গোপিনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৩৪ বছর পরও ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের কোন রাস্তা নেই। ১৯৮৫ সালে ৩৫ শতাংশ জায়গার উপর বিদ্যালয়টি স্থাপন করা হয়। জাতীয়করন করা হয় ২০১৩ সালে। বিদ্যালয়টির সামনের(দক্ষিন-পূর্ব) দিকে রয়েছে ফসলের ক্ষেত ও পুকুর। উত্তর-পশ্চিম দিকে কবরস্থান ও আকাশমনি গাছের বাগান।পূর্ব দিকে পুকুর ও বসত-ভিটে ।আর পিছন দিকে রয়েছে বসত-ভিটে।বিদ্যালয়ে যাতায়াতের কোন রাস্তা রাখা হয়নি প্রতিষ্ঠার পর থেকে। ফলে দীর্ঘ ৩৪ বছর ধরে এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ শিক্ষকদের বিভিন্ন জনের বসত-বাড়ীর উপর দিয়ে, ফসলের ক্ষেত পার হয়ে বিদ্যালয়ে আসতে হয়। অনেক সময় কবর স্থানের উপর দিয়েও বিদ্যালয়ে আসতে হয়।

বর্ষা কালে অবস্থা আরো শোচনীয় হয়ে দাড়ায়। বিদ্যালয় প্রাঙ্গন নিচু হওয়াতে বর্ষার পানি বিদ্যালয়ের সামনের মাঠে এসে উপচে পড়ে । বর্ষা কালে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করতে হয়। এ সময় ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কমে যায়।যাতায়াতের রাস্তা না থাকায় উন্নয়ন থেকেও বঞ্চিত হচ্ছে ৩৪ বছরের পুরনো এই বিদ্যালয়টি। বিদ্যালয়ের একটি মাত্র ভবনে তিনটি শ্রেনী কক্ষে ছাত্র-ছাত্রীদের ক্লাস নেওয়া হয়। আর একটি ছোট্র কক্ষে প্রধান শিক্ষক সহ অন্যন্য শিক্ষকদের বসার স্থান। প্রধান শিক্ষকের কক্ষে ফ্যানের ব্যবস্থা থাকলেও, ছাত্র-ছাত্রীদের শ্রেনী কক্ষে নেই কোন ফ্যানের ব্যবস্থা । এই প্রচন্ড গরমে ফ্যান ছাড়াই ক্লাস করতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের ।

আরও পড়ুন

টাঙ্গাইলের দেলদুয়ারে ৮২৫ মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন অভিযানে জরিমানা : মাদকাসক্তদের কারাদণ্ড

বিদ্যালয় কতৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, সম্প্রতি বিদ্যালয়ের একটি নতুন ভবন তেরির জন্য টেন্ডার হয়েছে। তিন তলা ফাউন্ডেশনের একতলা ভবনের জন্য বরাদ্দ রয়েছে ৫৬ লাখ ৩৬ হাজার টাকা। কাজটি পেয়েছে মাষ্টার এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা না থাকায় মালামাল নিতে না পারায় কাজটি করার অনুমোদি পত্র পাওয়ার পরও নিদিষ্ট সময়ে কাজ শুরু করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠানটি। ফলে কাজটি বাতিল হওয়ার উপক্রম হয়। বাধ্য হয়ে এলাকাবাসী, স্থানীয় কবরস্থানের উপর দিয়ে সাময়িক একটি রাস্তা করে দিলে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি শুরু করতে সমর্থ হয়। কিন্তু রাস্তা সংক্রান্ত জটিলতা এখনো কাটেনি বলে জানা গেছে।
গোপিনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র মোঃ ফয়সাল বলেন, রাস্তা না থাকার আমাদের বিভিন্ন জনের বাসার ভিতর দিয়ে আসতে হয়। মাঝে মাঝে বাসার গেট বন্ধ থাকলে,কবরস্থানের উপর দিয়ে আসতে হয়। বর্ষা কালে আমাদের যাতাযাতে সবচেয়ে সমস্যা হয়। অনেক সময় পানির কারনে স্কুলে আসি না। আসতে ইচ্ছে করে না।

পঞ্চম শ্রেনীর ছাত্রী লিমা আক্তার জানায়, আমাদের বিদ্যালয়ে আসতে ভীষন সমস্যা হয়। অনেক সময় অন্যের বাড়ীর উপর দিয়ে আসতে গেলে বকা ঝকা শুনতে হয়। তখন বিদ্যালয়ে আসতে ইচ্ছে করে না।কবর স্থানের পাশ দিয়ে আসতে ভয় করে। সরকারের কাছে দাবী, আমাদের বিদ্যালয়ে আসার একটা রাস্তা করে দেওয়া হোক।

গোপিনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম বলেন, ছাত্র-ছাত্রীদের যাতায়াতের রাস্তা না থাকায় সমস্যা হচ্ছে। অনেক ছাত্র-ছাত্রী পাশ্ববর্তী একটি প্রাইমারী স্কুলে চলে যাচ্ছে। এই বিদ্যালয়ে যাতায়াতের জন্য রাস্তা বের করার অনেক চেষ্ঠা করেছি। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে বিষয়টি নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেছি । তিনি একবার এসে বিদ্যালয়ের রাস্তা ঠিক করে দিয়েছিলেন। কিন্তু সেটি অজ্ঞাত কারনে বাস্তবায়িত হয়নি। বর্ষা কালে ছাত্র-ছাত্রীদের যাতায়াতে ভীষন সমস্যা হয়। আমাদের বিদ্যালয়ে আসা-যাওয়ার জন্য একটি রাস্তা নির্মানের জন্য যথাযথ কতৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।

গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আসকর এ প্রসঙ্গে বলেন, বিষয়টি সর্ম্পকে অবগত আছি। আমি বেশ কয়েকবার চেষ্ঠা করেছি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সড়ক নির্মান করে দেওয়ার জন্য। কিন্তু স্থানীয় দু’গোষ্ঠির দ্বন্ধের জন্য কোন সিদ্ধান্তে আসা যায়নি।দীর্ঘ ৩৪ বছরে যে সমস্যার সমাধান হয়নি, এটা এতো সহজে সমাধান হবে বলে মনে হয় না ।তবে চেষ্ঠা করবো যত দ্রুত সম্ভব ছাত্র-ছাত্রীদের যাতায়ের জন্য রাস্তা নির্মান করে দেবার।

এ প্রসঙ্গে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, বিষয়টি সর্ম্পকে আমার জানা ছিল না। আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। যত দ্রুত সম্ভব স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হবে।
প্রতিবেদকঃ মোঃ আরমান কবীর সৈকত

২৬.০৮.২০১৯

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলের দেলদুয়ারে ৮২৫ মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

টাঙ্গাইলের দেলদুয়ারে ৮২৫ মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১২, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বাজারজাত ও ব্যবহার নিষিদ্ধ ৮২৫ মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথীর...

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন অভিযানে জরিমানা : মাদকাসক্তদের কারাদণ্ড

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন অভিযানে জরিমানা : মাদকাসক্তদের কারাদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১২, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি মামলায় ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে মাদকাসক্ত...

বাসাইলে স্ত্রী হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদণ্ড

বাসাইলে স্ত্রী হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৯, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রবিবার (৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইল সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন। জানা যায়, গত...

টাঙ্গাইলের সখীপুরে ঘর ভেঙে দিল বন বিভাগ

টাঙ্গাইলের সখীপুরে ঘর ভেঙে দিল বন বিভাগ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৯, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে স্থানীয় বাসিন্দাদের নির্মাণ করা প্রায় ৬০ হাত দীর্ঘ একটি টিনের ঘর ভেঙে দিয়েছে বন বিভাগ। রোববার (৯ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে...

টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান

টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৯, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলে নিহত হওয়া বাস-মিনিবাস মালিকদের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে টাঙ্গাইল বাস টার্মিনাল ভবনে জেলা বাস মিনিবাস মালিক সমিতির উদ্যোগে ১৪...

Next Post

২০ তম বর্ষে পর্দাপন উপলক্ষে ভাসানী বিশ্ববিদ্যাল সাড়ে তিনশ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?