রবিবার, নভেম্বর ৮, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home জাতীয়

৩৭ বছরেও সম্প্রসারিত হয়নি টাঙ্গাইল নতুন বাস টার্মিনালঃ ভোগান্তি চরমে

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৭, ২০১৯
in জাতীয়, টাঙ্গাইল সংবাদ, বিশেষ সংবাদ, হোম
A A

৩৭ বছরে যান-বাহন ৪ গুন বাড়লেও সম্প্রসারিত হয়নি টাঙ্গাইল নতুন টার্মিনাল। ফলে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রী সাধারন ও টার্মিনাল সংলগ্ন দেওলা, কোদালিয়া ও সাবালিয়ার এলাকাবাসীর। এই টার্মিনাল লাগোয়া টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনালের হাসপাতাল এ সেবা নিতে আসা রুগী ও তার আত্নীয় স্বজনদের প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে এই টার্মিনালের জন্য।
জানা যায়, ১৯৮১ সালে টাঙ্গাইল-ময়মেনসিংহ সড়কের দেওলা এলাকায় ৩ একর জায়গার উপর এই টার্মিনালটি স্থাপন করা হয়। সে সময় এটার অবস্থান ছিল শহর থেকে প্রায় ২ কিলোমিটার দুরে। বর্তমানে শহর সম্প্রসারিত হয়ে এর আশে পাশে ঘন বসতি গড়ে উঠেছে। এ ছাড়া শেখ হাসিনার মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন ভবন উদ্বোধনের অপেক্ষায়। এই মেডিকেল কলেজ পুরোপুরি চালু হলে হাসাপাতাল মুখী যে জনস্রোত তৈরি হবে তখন টার্মিনালের কারনে জনদূভোগ চরম আকার ধারন করবে । এ ছাড়া দ্রুত গতির যান-বাহনের কারনে রাস্তা পার হয়ে হাসপাতালে প্রবেশ করাও দুরহ হয়ে পড়বে।
মালিক ও শ্রমিক সুত্রে জানা যায়, যখনএই বাস টামিনাল যাত্রা শুরু করে তখন বাসের সংখ্যা ছিল ২৫০টি । বর্তমানে বাস-মিনিবাস রয়েছে ১০০০ হাজারেও বেশী। ফলে গত ৪ দশকে গাড়ীর সংখ্যা ৪ গুন বৃদ্ধি পেলেও টার্মিনাল এর জায়গা বাড়েনি এক শতাংশও।বরং সম্প্রতি টাঙ্গাইল জেলা পরিষদ টার্মিনালের পাশে ১.৩৩ একর জায়গায় একটি বহুতল বানিজ্যিক ভবন “বির্বতন” তৈরি করছে। যেখানে আগে বেশ কিছু বাস-মিনি বাস রাখা হতো। এ ছাড়া টার্মিনাল ভবনের দু’পাশেই পৌর মার্কেট হওয়াতে দোকান গুলোর সামনে বাস দাড়াতে দেয় না বলে জানা গেছে। এই টার্মিনালের রাস্তার পূর্ব পাশেই গড়ে উঠেছে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে চলাচল কারী বাস কাউন্টার । এ কাউন্টার গুলো আগে ছিল না । এই সব পরিবহনের বাসগুলো প্রায় সময়ই বাস স্ট্যান্ডের পূর্ব পাশে রাস্তার উপর রাখা হয়। ফলে প্রতিনিয়ত সাধারন যাত্রী ও আশে পাশে বসবাসরত এলাকাবাসীর দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে রুগী পরিবহনের এ্যাম্বুলেন্স যাতায়াতে সমস্যা তৈরি হচ্ছে । ক্ষেত্র বিশেষে এই সব এ্যাম্বুলেন্সকে দীর্ঘক্ষন ধরে অপেক্ষা করতে হয় নতুন বাসস্ট্যান্ড এলাকা পার হতে।

এ প্রসঙ্গে ঘাটাইল থেকে রুগী বহন করা এ্যাম্বুলেস চালক আঃ আলিম জানান, প্রতি দিন রুগী নিয়ে এসে আমাদের এই ভাবে দাঁডিয়ে থাকতে হয় টার্মিনালে যান জটের কারনে। বিশেষ করে টাঙ্গাইলের উত্তরাঞ্চলের ৬ টি উপজেলার রুগী পরিবহনে সবচেয়ে অসুবিধা হয়। বিকল্প রাস্তায় অনেক ঘুরে আসতে হয় বিধায় যান জট থাকলেও বাধ্য হয়ে এই টার্মিনালের রাস্তা ব্যবহার করি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জন বাস যাত্রী বলেন, টাঙ্গাইল নতুন বাস টার্মিনালটি বর্তমান স্থান থেকে সরিয়ে বাইপাসে এর কাছে নেওয়া সময়ের দাবী। যত দ্রুত এই বাস টার্মিনালটি সরানো হবে ততোই টাঙ্গাইল শহরের জন্য মঙ্গল। এই নতুন বাস টার্মিনালকে কেন্দ্র করে একটি অপরাধি চক্র গড়ে উঠেছে তারা বিভিন্ন ভাবে যাত্রী ও পথচারিদের হয়রানি করে। তাই প্রশাসনের কাছে দাবী, এই টার্মিনালটি সরিয়ে শহরের বাইরে নেওয়া হোক।
অটো চালক সামছু বলেন, আমি রাবনা বাই পাস হতে নতুন টার্মিনাল হয়ে নিরালা মোড়ে অটো চালাই। যখন এই টার্মিনালে এসে পৌঁছাই তখন আর সময় ঠিক রাখতে পারি না। বিশেষ করে সকালে আর বিকেলে যান জটটি বেশী হয়।
দেওয়া এলাকার স্কুল ছাত্র রাকিব জানান, আমাদের স্কুলে যেতে খুব সমস্যা হয় এই টার্মিনালের কারনে। বিশেষ করে বৃষ্টির দিনে, গাড়ি আমাদের স্কুল ড্রেসে কাদা লাগিয়ে নষ্ট করে দেয়। এ ছাড়া অটো করে স্কুলে যাই। দেখুন কি যান জট কখন স্কুলে পৌছাব বলতে পারছি না।
টাঙ্গাইল বাস-মিনিবাস শ্রমিক সমিতির সহ-সভাপতি সেলিম রহমান বলেন, যখন ১৯৮১ সালে এই বাস টার্মিনাল চালু করা হয় তখন থেকেই আমি এখানে কাজ করছি। এই টার্মিনালের কিছু জায়গায় অবৈধ সিএনজি স্ট্যান্ড করে জায়গা দখল করে রাখা হয়েছে। আগে জেলা পরিষদের জায়গায় কিছু বাস রাখা যেত। এখন ওখানে মার্কেট তৈরী হচ্ছে। ফলে গাড়ী রাখা যাচ্ছে না। এ ছাড়া বাস স্ট্যান্ডের দুই পাশে পৌর মার্কেট হওয়ার সেখানে গাড়ি রাখতে দেয় না দোকান মালিকগন। ফলে জায়গার অভাব হচ্ছে।যদি টার্মিনালের আশে পাশে সরকার কিছু জায়গা বরাদ্দ দেয় তাহলে আমাদের জন্য সুবিধা হয়।
এ প্রসঙ্গে টাঙ্গাইল বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি খ. ইকবাল হোসেন বলেন, শহর বেড়েছে, যান বাহনও বেড়েছে, সেই সাথে পাল্লা দিয়ে জনসংখ্যও বেড়েছে। ফলে বর্তমান বাস টার্মিনাল আর আতিরিক্ত বাস ধারন করতে পারছে না। সরকারের কাছে আমাদের প্রস্তাব থাকবে এই টার্মিনালটির উর্দ্ধমুখী সম্প্রসারন করে তিনতলা অথবা চার তলা করা যেতে পারে।। যদি উর্দ্ধমূখি সম্প্রসারন করা হয় তাহলে নতুন করে জায়গার প্রয়োজন হবে না। সেখানে এক দিক দিয়ে বাস প্রবেশ করবে আরেকদিক দিয়ে বাস বের হয়ে যাবে। যাত্রীদের খাওয়া-দাওয়া বিশ্রাম সহ যাবতীয় সুযোগ সুবিধা সহ বাস রাখার পর্যাপ্ত জায়গা হবে।উন্নত বিশ্বের প্রায় সব দেশেই এই ধরনের বাস টার্মিনাল আছে। আমাদের দেশেও শুরু করা হোক। বাস টার্মিনালটি হাসপাতাল সংলগ্ন হওয়ায় রুগীদের কোন সমস্যা হচ্ছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, না হচ্ছে না। যান বাহনের শব্দ কিম্বা কোলাহল হাসপাতালে পৌঁছায় না।
টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপালের তত্বাবধায়ক ডাঃ নারায়ন চন্দ্র সাহা এ প্রসঙ্গে বলেন, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এর ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নে হাসপাতালের সামনের রাস্তার দু’পাশের অবৈধ দোকান-পাট উচ্ছেদ করা অত্যন্ত জরুরী। এ ছাড়া এই জায়গায় রাস্তা পার হয়ে হাসাপাতালে আসার জন্য একটি ফুট ওভার ব্রিজ অত্যন্ত জরুরী।বাস টার্মিনাল হাসপাতাল সংলগ্ন হওয়ায় বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। বিশেষ করে যে সব রুগী হাসপাতালে ভর্তি তাদের রাতে শব্দের কারনে ঘুমাতে সমস্যা তৈরি হচ্ছে। বিশেষ করে শিশু ও হার্টের রুগীদের জন্য সবচেয়ে সমস্যা হচ্ছে। বর্তমানে টাঙ্গাইলে জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে ১০০০ রুগীকে সেবা দেওয়া হয়। এর পর যখন মেডিকেল কলেজ পুনাঙ্গ ভাবে চালু হবে তখন রুগীর পরিমান তিন গুন হয়ে যাবে। তখন এই বাস টার্মিনাল একটি বড় সমস্যা তৈরি করবে।
টাঙ্গাইল পৌর সভার প্যানেল মেয়র মাহমুদা বেগম জেবু এ প্রসঙ্গে বলেন, বর্তমান স্থান থেকে বাস টার্মিনালটি রাবনা বাই পাস এলাকায় সরিয়ে নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আশা, করি দ্রুত বাস টার্মিনালটি সরিয়ে নেওয়ার অনুমোদন পাওয়া যাবে।

আরও পড়ুন

টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য

প্রতিবেদকঃ আরমান কবীর

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের সদরে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর)...

টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য

টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় আছিয়া খাতুন (২০) নামের এক গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ মৃত্যুকে ঘিরে স্বামীর পরিবারের দাবি রাতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছিয়া...

টাঙ্গাইলের দেলদুয়ারে মাঠ ও অবকাঠামো নির্মানে ৫ কোটি টাকার প্রতিশ্রুতি দেন- ক্রীড়া প্রতিমন্ত্রী

টাঙ্গাইলের দেলদুয়ারে মাঠ ও অবকাঠামো নির্মানে ৫ কোটি টাকার প্রতিশ্রুতি দেন- ক্রীড়া প্রতিমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের বাবুপুর গ্রামে গ্রামবাসীর খেলাধুলার জন্য মাঠ ও ভৌত অবকাঠামো নির্মানের করার ঘোষনা দিয়েছেন। তিনি রোববার...

টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি বিপ্লব গ্রেপ্তার

টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি বিপ্লব গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল শহরে সাড়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত বিপ্লবকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১...

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিমধল্যা এলাকা থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীর খণ্ডিত ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে...

Next Post

যমুনায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?