কালিহাতী প্রতিনিধিঃ ‘‘জান দেবো তবু বালু দেবো না’’ স্লোগানে টাঙ্গাইলে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে যমুনা নদী তীরবর্তী এলাকাবাসী।
শনিবার সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আলীপুর, বৈভবাড়ী, সিংগুলী, চর পৌলি, খাকছড়া, বেলটিয়া, আফজালপুরসহ যমুনা নদীর তীরবর্তী গ্রামের মানুষ, যমুনা নদীর পাড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালন করে।
মানববন্ধনে বক্তরা বলেন, গত কয়েক বছর এই নদীর পাশে বসবাসকারীদের জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে কর্তৃপক্ষের কোন পদক্ষেপ নেই। প্রতিদিন যেভাবে জমি বিলীন হচ্ছে তাতে এই এলাকার অনেক ঘরবাড়ি বিলীন হয়ে যাবে। তাই যমুনা নদীর ভাঙ্গন থেকে বাঁচাতে সরকারের প্রতি জোর দাবি জানান এলাকাবাসী।
টাঙ্গালের ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার:- আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান জাহিদকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার...









