সাইফুল সানি: পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সখীপুর উপজেলার একজন সরকারি কর্মকর্তা ও একজন মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। এ গুণী দুই ব্যক্তির মৃত্যুতে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, রোববার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকায় মটরসাইকেল দর্ঘটনায় আবুল কালাম আজাদের (৫০) মৃত্যু হয়। তিনি সখীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
অন্যদিকে সোমবার ভোররাতে ঢাকার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাতিবান্ধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতোয়ার রহমান (৬০)। তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক জনতালীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। তাঁর মৃত্যুতে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম ও দলের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি প্রায় একমাস আগে সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। সোমবার বিকেল তিনটায় উপজেলার রাজাবাড়ি বাজারে তাঁর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
টাঙ্গালের ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার:- আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান জাহিদকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার...







