রবিবার, জুন ২১, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home অপরাধ

মায়ের আর্তনাদে কাঁদলেন র‌্যাব কর্মকর্তারাও

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০১৯
in অপরাধ, জাতীয়, টাঙ্গাইল সংবাদ, বিশেষ সংবাদ, হোম
A A

নিউজ ডেস্কঃ আমার ওই একটাই বাবা। কলিজার টুকরা। তাকে হারিয়ে ফেললাম চিরদিনের জন্য। ওকে আর কখনও দেখতে পাব না। অনেক কষ্টে ছোট থেকে বড় করেছি। মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম। কিন্তু তা হল না। আমার এতটুকু সোনামানিকটাকে খুনিরা কুপিয়ে কুপিয়ে মারতে পারল? ওরাও তো কোনো মায়ের সন্তান। তবে কেন ওরা আমার বুকের ধনটাকে কেড়ে নিল?’

এমন বুকফাটা আহাজারি মেধাবী কিশোর শুভ আহমেদের মা সুমি আক্তারের। সন্তান হারানোর শোকে শুক্রবার র‌্যাব কার্যালয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি।

আরও পড়ুন

টাঙ্গাইল সখীপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আহত ৩

টাঙ্গাইল এলেঙ্গায় বাস-সিএনজির সংঘর্ষে এক নারী নিহত সহ আহত ২ জন

প্রসঙ্গত, বরগুনা স্টাইলে টঙ্গীতে কিশোর গ্যাং পাপ্পু গ্রুপের হাতে শুভ খুন হয় গত ৭ জুলাই। বৃহস্পতিবার গভীর রাতে খুনিদের চারজনকে গ্রেফতার করে র‌্যাব। গতকাল সাংবাদিকদের সামনে নির্মম এ হত্যাকাণ্ডের বর্ণনা দেন র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার-বিন-কাসেম।

এ সময় র‌্যাব কর্মকর্তাদের চোখও ভিজে ওঠে। র‌্যাব কার্যালয়ে উপস্থিত শুভ আহমেদের পিতা মাতার বুকফাটা আহাজারিতে গুমোট হয়ে আসে বাতাস।

বাবা মায়ের আদরের একমাত্র সন্তান ছিল শুভ। তাই তার মাকে সান্ত্বনা দেয়ার ভাষা ছিল না কারোই। শুভর বাবা রাজু আহমেদ স্ত্রীকে সান্ত্বনা দিতে গিয়ে শুধু বলছিলেন, ‘ছেলেকে হারাইছ। এখন তুমিও কী মরতে চাও। তাইলে বিচার চাইবেটা কে? খুনিরা ধরা পড়েছে। তোমার ছেলে হত্যার বিচার হইব। একটু শান্ত হও।’

এ সময় আত্মীয় স্বজনরাও সাধ্যমতো চেষ্টা করছিলেন মাকে সান্ত্বনা দিতে।

স্ত্রীকে ডান হাতে জড়িয়ে ধরে রাজু আহমেদ নিজেও বারবার হাতের কবজিতে চোখ মুছছিলেন। কান্নাভেজা কণ্ঠে চিরদিনের জন্য হারিয়ে যাওয়া ছেলের স্মৃতি হাতড়াতে থাকেন।

বলেন, আমাদের বিয়ে হয় ২০০৪ এর শেষের দিকে। দেড় বছর পরই মায়ের পেটে আসে শুভ। ওর জন্মসাল ২০০৬ এর ২২ নভেম্বর। সেই ছোট ছেলেটা আস্তে আস্তে বড় হল। লেখাপড়ায় খুবই ভালো ছিল। পাগার স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি পরীক্ষায় প্রথম হয়।একদিন বলল, ‘আব্বু আমাকে আরও ভালো একটা স্কুলে দেন। ছেলে আবদার রাখতে গিয়ে বাড়ি থেকে দূরে হলেও ফিউচার ম্যাপ স্কুলে ভর্তি করলাম। এই স্কুলের সব শিক্ষক ছেলের সুনাম করত।’বাবা বলেন, ‘ছেলেটা আমার হিরের টুকরো ছিল। ঘণ্টায় ঘণ্টায় ফোন করত। কোথায় যাচ্ছে, কী করছে সব বলত। অতটুকুন ছেলে পাঁচ ওয়াক্ত নামাজও পড়ত। সেই ছোটবেলা থেকে আমার কাছেই ঘুমায়। বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারত না। আমার বুকে মাথা দিয়ে ঘুমাত। বলত বালিশে নাকি তার ঘুম হয় না। আমি বাচ্চাটাকে কোনো দিন একটা ধমকও দেয়নি। অথচ তাকে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে খুনিরা। রক্তমাখা লাশটা গ্রামের বাড়িতে নিয়ে দাফন করেছি। টাঙ্গাইলের গোপালপুরে বড় কুমুল্লি গ্রামে আমাদের বাড়ির কবরস্থানে তাকে চিরদিনের জন্য দাফন করে এসেছি। আর সে কখনোই ঢাকা আসবে না।শুভর মা সুমি আক্তার বলেন, ৭ জুলাই রাত ৮টায় সেলুনে চুল কাটতে গেলাম বলে বাড়ি থেকে বেরিয়ে যায় শুভ। রাত ১০টায় ফোন করে বলে, আমার আসতে একটু দেরি হবে। তোমরা খেয়ে নাও। এই শেষ কথা। ১১টা বাজে, ১২টা বাজে। ফোন বন্ধ। শুভর আব্বাকে বললাম, ছেলে বাসায় ফেরেনি ফোনও বন্ধ। রাত সাড়ে ১২টায় চার দিকে খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু কোথাও ছেলের খোঁজ নেই। গভীর রাতে একজন খবর দেয়-মদিনা পাড়ায় রাস্তার ধারে ঝোপের মধ্যে একটা লাশ পড়ে আছে। সেখানে গিয়ে ছেলের রক্তাক্ত লাশ পাওয়া যায়। এরপর থানা পুলিশ আসে। লাশ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।শুভর পিতা রাজু আহমেদ বলেন, ‘গতরাতেই আমরা খবর পাই খুনিরা ধরা পড়েছে। র‌্যাব অফিস থেকে ফোন করে শুক্রবার সকালে আসতে বলে। সকাল ১০টায় বাসা থেকে বের হয়েছি। কিন্তু রাস্তা যেন আর শেষ হয় না। একদিকে জ্যাম, রাস্তা ভাঙা, তারপর বৃষ্টি। পারি না যে উইড়া উইড়া আইসা পড়ি। খুনিদের একবার দেখতে চাই। জিজ্ঞেস করুম, ক্যান মারলা আমার বাবাটাকে। ওর কী দোষ আছিল।’র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন কাসেম সাংবাদিকদের বলেন, তুচ্ছ কারণে সুপরিকল্পিতভাবে শুভকে হত্যা করা হয়। খুনের নেতৃত্ব দেয় তারই সহপাঠী নবম শ্রেণির আরেক ছাত্র মৃদুল হাসান ওরফে পাপ্পু। ৬ মাস আগে নিহত শুভ ও পাপ্পুসহ ফিউচার ম্যাপ স্কুলের শিক্ষার্থীরা শিক্ষা সফরে ঢাকায় যায়। বাসে করে ফেরার পথে পাপ্পু তার এক বান্ধবীর সিটে বসলে বন্ধুবান্ধবরা হাসি তামাশা করে। এ সময় শুভ মোবাইল ফোনে ছবি তোলে। এতে ক্ষিপ্ত হয় পাপ্পু। বাসের মধ্যেই তাদের দু’জনের হাতাহাতি হয়। একপর্যায়ে অপমানের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে পাপ্পু। সে তার কিশোর গ্যাংয়ের সদস্য সাব্বির, রাব্বু ও রনিকে নিয়ে শুভকে মেরে ফেলার পরিকল্পনা করে। স্কুলের টিফিন পিরিয়ডে খুনের পরিকল্পনা করে তারা। এজন্য একাধিক ধারালো ছুরি ও চাকু সংগ্রহ করা হয়।ঘটনার দিন শুভ সেলুন থেকে চুল কেটে বের হওয়ার সময় তাকে ডেকে নেয় পাপ্পু গ্রুপের সদস্যরা। এরপর নির্জন স্থানে নিয়ে গিয়ে সুইস গিয়ার নামের ধারালো ছোরা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। বুকে পিঠে ছুরির অসংখ্য আঘাতে গুরুতর আহত শুভ দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু তাকে পালিয়ে বাঁচতে দেয়া হয়নি। দৌড়ে জাপটে ধরে আরেক দফা তাকে কোপানো হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শুভ। চিরদিনের জন্য জীবন প্রদীপ নিভে যায় তার।র‌্যাব জানায়, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর টঙ্গী থানায় মামলা হলে রহস্য উদঘাটনে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত চার কিশোরকে গ্রেফতার করা হয়।

এরা হল- গ্যাং লিডার মৃদুল হাসান ওরফে পাপ্পু ওরফে পাপ্পু খান, সাব্বির আহমেদ, রাব্বু হোসেন ওরফে রিয়াদ ও নূর মোহাম্মদ। এদের কেউই স্কুলের গণ্ডি পার হয়নি। সবাই নবম শ্রেণির ছাত্র। শুভ খুনের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজনের নাম পেয়েছে র‌্যাব। এদের মধ্যে শাহদাত ওরফে কালা ওরফে রগকাটা কালা নামের এক যুবককে খোঁজা হচ্ছে।

র‌্যাব জানায়, টঙ্গী ও পার্শ্ববর্তী উত্তরা এলাকায় বেশ কয়েকটি কিশোর গ্যাং সক্রিয়। পশ্চিমা কালচারের অনুকরণে রাজধানীর বিভিন্ন এলাকায় স্কুল কলেজ পড়ুয়া উঠতি বয়সীরা মূলত ফেসবুকের মাধ্যমে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়ছে।

পারিবারিক নিয়ন্ত্রণ না থাকা ও প্রযুক্তি সহজলভ্যতার কারণে কিশোরদের একটা বড় অংশ অবক্ষয়ের শিকার হচ্ছে। এর সঙ্গে অবধারিতভাবে আছে মাদকের ব্যবহার।

সংসাদ সুত্র- যুগান্তর অন লাইন. কম

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইল সখীপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আহত ৩

টাঙ্গাইল সখীপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আহত ৩

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের সখীপুরে সড়কের মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে পড়া ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের বড়চওনা মোটের পুকুরপাড়...

টাঙ্গাইল এলেঙ্গায় বাস-সিএনজির সংঘর্ষে  এক নারী নিহত সহ আহত ২ জন

টাঙ্গাইল এলেঙ্গায় বাস-সিএনজির সংঘর্ষে এক নারী নিহত সহ আহত ২ জন

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আর এ ঘটনায় দুইজন সিএনজি যাত্রী আহত হয়েছেন। রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর টাঙ্গাইলে ছাত্রদলের মিছিল

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর টাঙ্গাইলে ছাত্রদলের মিছিল

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ শহরে ঝটিকা মিছিল করার পর ছাত্রদল ও যুবদল পাল্টা মিছিল করেছে। রোববার (২১ জুন) সকাল সাড়ে নয়টার দিকে...

টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ ৭ম ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২০ জুন) সকালে শহরের আশেকপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।...

টাঙ্গাইলে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ৫০ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ

টাঙ্গাইলে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ৫০ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬
0

স্টাফ রিপোর্টার :- টাঙ্গাইলে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার কাজে ৫০ লাখ টাকার সরকারি বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে টাঙ্গাইল সার্কিট...

Next Post

ভূঞাপুরে ছাত্রী‌কে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0
  • শখ ও ঐতিহ্য রক্ষার সংগ্রহশালা প্রতিষ্ঠার স্বপ্ন আজও পূরণ হয়নি ইসমাইল হোসেন সেলিমের

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?