মাভাবিপ্রবি প্রতিনিধিঃ সারাদেশে বিভিন্ন সময় শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ও প্রথম আলো বন্ধুসভা। বুধবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানবন্ধনের মাধ্যমে সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানানো হয়। সম্প্রতি শিশু সামিয়া আফরিনের ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসি চাওয়া হয়।
মানববন্ধনে কাম ফর রোড চাইল্ড (সিআরসি) এর সভাপতি রিফাত আহমেদ, সাধারন সম্পাদক রুবেল মাহমুদ, প্রথম আলো বন্ধুসভার সভাপতি সাজ্জাদ হোসেন ইমরান, সহ-সভাপতি মোঃ আল-আমিন, সাধারন সম্পাদক সোহেল রানাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সন্তোষ রাণী দিন-মনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলে বারাকা সামাজিক উদ্যোগের মাধ্যমে বিশুদ্ধ পানির ট্যাঙ্কের ভিত্তি প্রস্তুত স্থাপন
স্টাফ রিপোর্টার:-টাঙ্গাইলে বারাকা সামাজিক উদ্যোগের মাধ্যমে বিশুদ্ধ পানির ট্যাঙ্কের ভিত্তি প্রস্তুত স্থাপন করা হয়েছে। সোমবার (৯নভেম্বর) বেলা ১১ টার দিকে নতুন বাস-স্ট্যান্ড ধলেশ্বরী কাউন্টার সংলগ্ন এই কমিউনিটি টিউবওয়েলটি...







