নিউজ ডেস্কঃ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আয়োজনে জার্মান রেডক্রসের অর্থায়নে পূর্বাভাস ভিত্তিক প্রকল্পের আওতায় টাঙ্গাইলে বন্যার আগাম কার্যক্রম বাস্তবায়নের নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার এলেঙ্গা রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জাফর আহমেদ এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উপ-মহাসচিব রফিকুল ইসলাম, ডিআরএম এর পরিচালক বেলাল হোসেন, ম্যানেজিং বোর্ডের সদস্য রবীন্দ্র মোহন সাহা, টাঙ্গাইল ইউনিটের সাধারণ সম্পাদক এম এ রৌফ, প্রকল্প সমন্বয়কারী মো. শাহজাহান প্রমুখ।
কর্মশালায় টাঙ্গাইল, পাবনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, জামালপুর ও শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক, ইউনিট অফিসার ও যুবস্বেচ্ছাসেবকসহ ৩৬ জন অংশ নেয়।
টাঙ্গাইলে বারাকা সামাজিক উদ্যোগের মাধ্যমে বিশুদ্ধ পানির ট্যাঙ্কের ভিত্তি প্রস্তুত স্থাপন
স্টাফ রিপোর্টার:-টাঙ্গাইলে বারাকা সামাজিক উদ্যোগের মাধ্যমে বিশুদ্ধ পানির ট্যাঙ্কের ভিত্তি প্রস্তুত স্থাপন করা হয়েছে। সোমবার (৯নভেম্বর) বেলা ১১ টার দিকে নতুন বাস-স্ট্যান্ড ধলেশ্বরী কাউন্টার সংলগ্ন এই কমিউনিটি টিউবওয়েলটি...








