সোমবার, জুন ২২, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home অপরাধ

মানুষ মানুষকে এভাবে পেটায়!

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১, ২০১৯
in অপরাধ, জাতীয়, বিশেষ সংবাদ, হোম
A A

গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। সামনে থেকে কয়েক জনকে ছুটে আসতে দেখে পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু দু’পাশ থেকে দশ-বারোজন এসে তাকে ঘিরে ধরে। শুরু করে মারধর। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। ওই অবস্থায় একজন তার পা ধরে থাকেন। তিন-চারজন মিলে ক্রিকেট স্ট্যাম্প ও লোহার রড দিয়ে বেধড়ক পেটাতে থাকেন তাকে। বেধড়ক মারধরে একপর্যায়ে নিথর হয়ে পড়ে তার দেহ। এরপর তাকে গলির রাস্তায় ফেলে চলে যায় তারা। মারধর করার সময় ওই দশ-বারো জনের কারো কারো হাতে ছিল ধারালো অস্ত্র।

গত রোববার বিকেল সোয়া পাঁচটার দিকে নগরের আকবরশাহ থানার বিশ্ব কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। এমন মধ্যযুগীয় কায়দায় মারধরের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

টাঙ্গাইল সখীপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আহত ৩

টাঙ্গাইল এলেঙ্গায় বাস-সিএনজির সংঘর্ষে এক নারী নিহত সহ আহত ২ জন

এ ঘটনায় জড়িত দুই যুবকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. সাজু, মাসুদ, মিরাজ, বেলাল ও তারেক। তাদের মধ্যে সাজু ঘটনাস্থলে কিরিচ নিয়ে উপস্থিত ছিলেন। তার কাছ থেকে কিরিচটি উদ্ধার করা হয়েছে।

হামলার শিকার বিশ্ব কলোনির এন ব্লকের বাসিন্দা যুবলীগ কর্মী মো. মহসিন। তিনি উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সরওয়ার মোর্শেদ কচির অনুসারী হিসেবে পরিচিত। তার অভিযোগ, একই ওয়ার্ড আওয়ামী লীগের আরেক যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিমের অনুসারীরা তার ওপর এ হামলা চালিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন জহুরুল আলম জসিম।

আকবরশাহ থানার ওসি মো. জসীম উদ্দিন সমকালকে বলেন, গত ২৭ জুন জামিন নিয়ে কারাগার থেকে বের হন মহসিন। তার বিরুদ্ধে মারামারির অভিযোগে তিনটি মামলা রয়েছে। রোববার প্রতিপক্ষের হাতে মারধরের শিকার হন তিনি। তাকে মারধরের ভিডিও ফুটেজটি সংগ্রহ করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ইতিমধ্যে সরাসরি জড়িত দুইজনসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। কি কারণে মহসিনকে এমন মারধর করা হয়েছে সেটা এখনো নিশ্চিত নই। আসামিদের জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।

তবে স্থানীয় সূত্র জানায়, স্থানীয় কাউন্সিলর জহুরুল আলম জসিম ও সরওয়ার মোর্শেদ কচির অনুসারীদের মধ্যে নিয়মিত মারামারি ঘটনা ঘটে। এসব ঘটনায় দুই গ্রুপের অনুসারীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত ২৯ জুন জসিমের অনুসারী বেলাল উদ্দিন জুয়েলকে মারধর করে সরওয়ার মোর্শেদ কচির অনুসারীরা। এর জের ধরে কচির অনুসারী মো. মহসিনকে এমন বেধড়ক পেটানো হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় ভিডিও ফুটেজ দেখে জহুরুল আলম জসিমের অনুসারী গিয়াস উদ্দিন তুহিন, পারভেজ উদ্দিন, সাজু, তারেক, জুয়েল, রাব্বী, ফারহান ও খোকন নামের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। হামলার সময় যে যুবকটি মহসিনের পা ধরে রেখেছিল তার নাম জুয়েল। তুহিন, রাব্বী, পারভেজ, সাজু ও ফারহান তাকে লাঠি দিয়ে পেটায়। আর খোকন তাদের সঙ্গে ছিল।

উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সরওয়ার মোর্শেদ কচি সমকালকে বলেন, জহুরুল আলম জসিমের নির্দেশে তার অনুসারীরা এ হামলা চালিয়েছে। তারা মধ্যযুগীয় কায়দায় মহসিনকে পিটিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম সমকালকে বলেন, আমার কোনো গ্রুপ নেই। ওই ঘটনার বিষয়টি জানতামও না। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তবে পরে শুনেছি যাকে মারধর করা হয়েছে সে ১৮ মামলার আসামি। তিনদিন আগে জেল থেকে বের হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন সমকালকে বলেন, গত রোববার সন্ধ্যার দিকে আকবরশাহ থানা এলাকা থেকে মো. মহসিন নামে একযুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রথমে তাকে হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পরে হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুত্র- সমকাল অন লাইন.কম

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইল সখীপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আহত ৩

টাঙ্গাইল সখীপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আহত ৩

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের সখীপুরে সড়কের মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে পড়া ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের বড়চওনা মোটের পুকুরপাড়...

টাঙ্গাইল এলেঙ্গায় বাস-সিএনজির সংঘর্ষে  এক নারী নিহত সহ আহত ২ জন

টাঙ্গাইল এলেঙ্গায় বাস-সিএনজির সংঘর্ষে এক নারী নিহত সহ আহত ২ জন

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আর এ ঘটনায় দুইজন সিএনজি যাত্রী আহত হয়েছেন। রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর টাঙ্গাইলে ছাত্রদলের মিছিল

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর টাঙ্গাইলে ছাত্রদলের মিছিল

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ শহরে ঝটিকা মিছিল করার পর ছাত্রদল ও যুবদল পাল্টা মিছিল করেছে। রোববার (২১ জুন) সকাল সাড়ে নয়টার দিকে...

টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ ৭ম ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২০ জুন) সকালে শহরের আশেকপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।...

টাঙ্গাইলে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ৫০ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ

টাঙ্গাইলে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ৫০ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬
0

স্টাফ রিপোর্টার :- টাঙ্গাইলে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার কাজে ৫০ লাখ টাকার সরকারি বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে টাঙ্গাইল সার্কিট...

Next Post

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অটোরিকশা চালক শাহীন

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0
  • শখ ও ঐতিহ্য রক্ষার সংগ্রহশালা প্রতিষ্ঠার স্বপ্ন আজও পূরণ হয়নি ইসমাইল হোসেন সেলিমের

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?